বাংলাদেশ

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার

  • 12:38 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার মরদেহ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম রাজাবাজার এলাকা থেকে মোহাম্মদ আনোয়ার উল্লাহ নামের এক জামায়াত নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার উল্লাহ (৬৫) একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও স্থানীয়ভাবে পরিচিত হোমিও চিকিৎসক ছিলেন। তিনি শেরেবাংলা নগর দক্ষিণ থানার জামায়াতে ইসলামীর রুকন এবং পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টার মধ্যে দুর্বৃত্তরা পশ্চিম রাজাবাজারে আনোয়ার উল্লাহর বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ওই সময় তিনি ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা দুজনের হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং আনোয়ার উল্লাহর মুখে কাপড় গুঁজে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরে বাসায় থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা এবং আট ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনদের দাবি, এটি শুধু চুরির ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমাউল হক জানান, রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তখন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তাদের হাত-পা ও মুখ বেঁধে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। পরবর্তীতে আনোয়ার উল্লাহ মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া সম্পাদক এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার বলেন, মোহাম্মদ আনোয়ার উল্লাহ ছিলেন শেরেবাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি ও রুকন। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, হোমিও চিকিৎসক ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ বহু মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ কুমিল্লার লাকসামে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে মোহাম্মদ আনোয়ার উল্লাহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক যৌথ শোকবার্তায় তারা বলেন, মোহাম্মদ আনোয়ার উল্লাহ ছিলেন ইসলামী আন্দোলনের সম্মুখ সারির একজন কর্মী। তিনি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সে লক্ষ্যে অবিচল ছিলেন। তিনি একজন সমাজসেবক ও সজ্জন ব্যক্তি হিসেবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ডে সংগঠন একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারাল।

নেতৃদ্বয় এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দায়ীদের বিচারের আওতায় আনা না হলে মানুষের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আস্থা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au