বাংলাদেশ

কারা হেফাজতে আরেক আওয়ামী লীগ নেতার রহস্যজনক মৃত্যু

  • 1:59 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- নারায়ণগঞ্জে কারাবন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিনি ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।

নিহত হুমায়ুন কবির নারায়ণগঞ্জ মহানগরীর গলাচিপা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত চান শরীফ সরদারের ছেলে এবং মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

কারা ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর একটি মামলায় গ্রেপ্তার হন হুমায়ুন কবির। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক জানান, ঢাকা জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, কারাবন্দী অবস্থায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

কারা হেফাজতে আরেকজন রাজনৈতিক নেতার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা মৃত্যুর প্রকৃত কারণ জানার দাবি জানিয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au