বাংলাদেশ

প্যারাসুট জাম্পে গিনেস রেকর্ডসে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব

  • 2:14 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৩০ বার
মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে মনোমুগ্ধকর ‘এয়ার শো’ অনুষ্ঠিত হয়। এতে লাল-সবুজের পতাকা নিয়ে নেমে আসছেন

মেলবোর্ন ১৪ জানুয়ারি- বিশেষ প্যারাসুট জাম্প অভিযানের মাধ্যমে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গিনেস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি স্বীকৃতি দেওয়ার কথা নিশ্চিত করেছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানায়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে ‘মোস্ট ফ্লাগস ফ্লোওন সিমুলটেনিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং (প্যারাসুট জাম্প)’ শিরোনামে এই অর্জনের বিবরণ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, টিম বাংলাদেশের স্কাইডাইভাররা একযোগে আকাশে লাফ দিয়ে ৫৪টি জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে নতুন এই বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ের মাসে বাংলাদেশের জন্য এটি একটি অনন্য আন্তর্জাতিক সম্মান। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় আয়োজিত বিশেষ এই প্যারাসুট জাম্প অভিযানের মাধ্যমে রেকর্ডটি গড়া হয়। দেশের ৫৪তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

এই অভিযানে অংশ নেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত ও অভিজ্ঞ স্কাইডাইভাররা। আকাশে ভেসে ওঠে লাল-সবুজের পাশাপাশি বিশ্বের ৫৪টি দেশের পতাকা। অভিযানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররাও অংশ নেন। পুরো কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিল সশস্ত্র বাহিনী বিভাগ।

গিনেস কর্তৃপক্ষের তথ্যমতে, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের স্কাইডাইভারদের একটি ঐতিহাসিক অর্জনে ঐক্যবদ্ধ করা এবং একই সঙ্গে জাতীয় ঐক্য ও সক্ষমতার প্রতীক তুলে ধরা। সাহসিকতা, নিখুঁত সমন্বয় ও পেশাদার দক্ষতার সমন্বয়ে এই রেকর্ড সম্ভব হয়েছে।

আইএসপিআর বলছে, এই সাফল্য কেবল একটি বিশ্বরেকর্ডে সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের শক্তিশালী বার্তা বহন করে। আকাশে উড়তে থাকা লাল-সবুজের সঙ্গে বিশ্বজুড়ে ৫৪টি পতাকা বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদাকে নতুন করে তুলে ধরেছে।

এই অর্জন ইতিহাসে একটি গর্বের অধ্যায় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশের জন্য আরও বড় স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au