অস্ট্রেলিয়া

সাইবার হামলার শিকার ভিক্টোরিয়ার হাজারো শিক্ষার্থী

  • 9:25 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
সাইবার হামলা। প্রতীকী ছবি

মেলবোর্ন, ১৪ জানুয়ারি- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে সরকারি স্কুল ব্যবস্থায় চালানো একটি সাইবার হামলায় হাজারো শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়েছে। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষা কর্তৃপক্ষকে জরুরি ও কঠোর পদক্ষেপ নিতে হয়েছে।

রাজ্যজুড়ে সরকারি স্কুলগুলো ব্যবহৃত একটি কেন্দ্রীয় স্কুল সিস্টেমের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়। হামলাকারীরা শিক্ষার্থীদের নাম, শ্রেণি বা বর্ষের তথ্য, ইমেইল ঠিকানা, এনক্রিপ্ট করা পাসওয়ার্ড এবং কোন স্কুলে ও কোন কোন বছরে তারা পড়াশোনা করেছে সেই সংক্রান্ত তথ্যের অনধিকার প্রবেশ পায়।

ভিক্টোরিয়া শিক্ষা বিভাগ এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে বিভাগটির এক মুখপাত্র জানান, তারা দ্রুত তথ্য ফাঁসের উৎস শনাক্ত করেছে এবং নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো তথ্য অনধিকারভাবে প্রবেশ করা না যায়, সে জন্য সাময়িকভাবে সংশ্লিষ্ট সিস্টেমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

মুখপাত্র বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গোপনীয়তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি জানান, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে এবং স্কুলগুলোকে নিয়মিত জানানো হচ্ছে, যাতে ২০২৬ শিক্ষাবর্ষ শুরুর সময় শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে। তাঁর দাবি, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে অনধিকারভাবে প্রবেশ করা তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়েছে বা তৃতীয় কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে এই ঘটনায় মোট কতজন শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো সংখ্যা জানানো হয়নি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য হেরাল্ড সান জানিয়েছে, নর্থকোট প্রাইমারি স্কুলের অভিভাবকদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে অভিভাবকদের আশ্বস্ত করে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্মতারিখ, বাসার ঠিকানা বা ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এই পর্যায়ে এমন কোনো তথ্য নেই যা থেকে বোঝা যায় যে ফাঁস হওয়া তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়েছে বা অন্য কোনো পক্ষের সঙ্গে শেয়ার করা হয়েছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au