বাংলাদেশ

ঢাকায় নাহিদ ইসলামের অফিসে পাশে গুলি, যা জানা গেল

  • 12:01 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:২৫৭ বার
ঢাকায় নাহিদ ইসলামের অফিসে পাশে গুলি, যা জানা গেল

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- ঢাকার বাড্ডা এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা না পেয়ে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলটি জাতীয় নাগরিক পার্টির এনসিপির একটি সাংগঠনিক অফিসের পাশেই হওয়ায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে দলটির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, এটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি অফিস নয় এবং ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানার অফিসার ইনচার্জ কাজী মো. নাসিরুল আমিন বুধবার ১৪ জানুয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার ১৩ জানুয়ারি রাতে বাড্ডা এলাকায় একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হয়। দাবি পূরণ না হওয়ায় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি ছোড়ে। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে ঘটনাটি এনসিপির অফিসে গুলি চালানো হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে দলটির পক্ষ থেকে তা নাকচ করা হয়। এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম বলেন, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে দলের সাংগঠনিক অফিসের পাশেই গুলির ঘটনা ঘটেছে। তবে সেটি নাহিদ ইসলামের অফিস নয় এবং কোনো নির্বাচনি কার্যালয়ও নয়।

বুধবার বিকালেও বিষয়টি পুনরায় নিশ্চিত করে মাহবুব আলম বলেন, কিছু সংবাদমাধ্যমে ভুলভাবে দাবি করা হচ্ছে যে নাহিদ ইসলামের অফিসে গুলি চালানো হয়েছে। প্রকৃতপক্ষে ঘটনাস্থলটি এনসিপির সাংগঠনিক অফিসের পাশে হলেও এর সঙ্গে দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সম্পর্ক নেই বলে তাদের ধারণা।

পুলিশ জানিয়েছে, গুলির ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au