বাংলাদেশ

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল: যে ব্যাখ্যা দিল ইসি

  • 2:08 am - January 15, 2026
  • পঠিত হয়েছে:২৫৯ বার
নির্বাচন কমিশন (ইসি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ জানুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট নিয়ে বাহরাইনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। ভাইরাল হওয়া ওই ভিডিওতে একটি বাসার ভেতরে কয়েকজনকে পোস্টাল ব্যালট গণনা করতে দেখা যায়, যা নিয়ে দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।

বুধবার ১৪ জানুয়ারি বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভিডিওতে দেখা স্থানে মোট ১৬০টি পোস্টাল ব্যালট ছিল। তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের মাধ্যমে বাংলাদেশ ডাক বিভাগের সহযোগিতায়। তবে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের ডাক বিতরণ ব্যবস্থা একেক দেশে একেক রকম।

বাহরাইনের ঘটনার ব্যাখ্যা দিয়ে আখতার আহমেদ বলেন, কমিশনের কাছে থাকা তথ্য অনুযায়ী সেখানে ১৬০টি পোস্টাল ব্যালট একটি নির্দিষ্ট জায়গায় বাক্সের ভেতরে রেখে দেওয়া হয়েছিল, যা মূলত একটি ডেলিভারি পয়েন্ট। তিনি উদাহরণ দিয়ে বলেন, আগে যেমন হোস্টেলে একটি জায়গায় চিঠিপত্র রেখে দেওয়া হতো এবং সেখান থেকে সবাই নিজের চিঠি নিয়ে যেত, বাহরাইনের ক্ষেত্রেও বিষয়টি অনেকটা সেভাবেই ঘটেছে। প্রবাসী বাংলাদেশিরা যখন ওই বাক্সটি খুলেছেন, তখন চার-পাঁচজন মিলে ব্যালটগুলো ভাগ করে নিয়েছেন, কে কোন ঘরে বা কার কাছে পৌঁছে দেবেন সেই অনুযায়ী।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে ইসি সচিব বলেন, ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, এ ধরনের ভিডিও করা উচিত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, প্রবাসী ভোটাররা ব্যালট পাওয়ার আনন্দ ধরে রাখতেই কেউ হয়তো ভিডিওটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। তিনি দাবি করেন, ভিডিওতে কোনো খাম খোলা বা ব্যালটের গোপনীয়তা লঙ্ঘনের দৃশ্য দেখা যায়নি।

এই ঘটনার পর বাহরাইনের পোস্টাল অফিসকে তাৎক্ষণিকভাবে তলব করা হয়েছে বলেও জানান আখতার আহমেদ। তিনি বলেন, বিষয়টি বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত দেখছেন এবং বাহরাইন পোস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তদন্ত করে দ্রুত জানাবে কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে কয়েকজনকে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে এক ব্যক্তিকে ভিডিও ধারণে বাধা দিয়ে বলতে শোনা যায়, কেন ভিডিও করা হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে না দেওয়ার অনুরোধও করেন তিনি।

এদিকে, এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার ১৩ জানুয়ারি দলটির চার সদস্যের একটি প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পোস্টাল ব্যালটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের হাতে অনেক ব্যালট পেপার থাকতে দেখা গেছে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি জানান, নির্বাচন কমিশন বিষয়টি তাদের নজরে আসার কথা স্বীকার করেছে এবং বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au