বিশ্ব

কোন ভিসায় স্থগিতাদেশ, জানাল যুক্তরাষ্ট্র

  • 1:52 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা স্থগিতের ঘোষণার পর বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন স্পষ্ট করেছে, এই সিদ্ধান্ত কেবল অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পর্যটকসহ অন্যান্য অস্থায়ী ভিসায় কোনো ধরনের স্থগিতাদেশ কার্যকর হচ্ছে না।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র শাফাক নিউজকে জানান, নতুন সিদ্ধান্তের আওতায় পর্যটক ভিসা, ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের ভিসা কিংবা বিশ্বকাপসহ আন্তর্জাতিক আয়োজন কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীদের ভিসা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ স্বল্পমেয়াদি ভ্রমণ ও নির্দিষ্ট উদ্দেশ্যভিত্তিক ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে।

এর আগে যুক্তরাষ্ট্র ইরাক, ইরান, ইয়েমেন, লেবানন, মিশর, সোমালিয়াসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্ত জানায়। এতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ অভিবাসন নীতির একটি বিস্তৃত পর্যালোচনার অংশ। নিরাপত্তা, যাচাই-বাছাই এবং অভিবাসন ব্যবস্থার সংস্কারের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

এরই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র প্রশাসন জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশের সংখ্যা ১৯ থেকে বাড়িয়ে ৩০টির বেশি করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এই সিদ্ধান্তের ফলে শরণার্থী, আশ্রয়প্রার্থী এবং যাদের আশ্রয় বা স্ট্যাটাস পরিবর্তনের আবেদন প্রক্রিয়াধীন, তারাও প্রভাবিত হবেন। একই সঙ্গে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য কাজের অনুমতির মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে ১৮ মাসে নামিয়ে আনা হয়েছে।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই ব্যাখ্যায় পরিষ্কার হলো, ভিসা স্থগিতের সিদ্ধান্ত ব্যাপক হলেও তা কেবল স্থায়ী অভিবাসনের ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au