সর্বশেষ

‘অ্যানিম্যাল’ বিতর্কে স্রোতের বিপরীতে ইমরান হাশমি

  • 4:49 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- সন্দীপ রেড্ডি বঙ্গার ব্লকবাস্টার ছবি ‘অ্যানিম্যাল’ যখন অতি-পুরুষত্ব বা ‘টক্সিক ম্যাসকুলিনিটি’র অভিযোগে বিদ্ধ, তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ছবিটির প্রশংসা করেছিলেন ইমরান হাশমি। সাম্প্রতিক সময়ে বলিউড ছবিগুলোতে আগ্রাসী প্রেম ও নারীবিদ্বেষ নিয়ে চলা তুমুল বিতর্কের মাঝেই এবার ভারতীয় গণমাধ্যমে নিজের স্পষ্ট অবস্থান জানালেন এই অভিনেতা। তার মতে, সোশ্যাল মিডিয়ায় ‘ওক কালচার’ বা অতি-সচেতনতার বুলি আওড়ালেও দিনশেষে দর্শক পর্দায় সেই ‘আলফা মেল’ বা দাপুটে পুরুষকেই দেখতে চায়।

ইমরান হাশমি মনে করেন, সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো নিয়ে যে শোরগোল হয়, তা বাস্তব চিত্র নয়। তিনি বলেন, “সারা বিশ্বে এখন একটা ‘ওক কালচার’ শুরু হয়েছে। যে অতি-পুরুষালি চরিত্রটিকে এখানে ‘টক্সিক’ বা বিষাক্ত বলা হচ্ছে, প্রেক্ষাগৃহে সেই চরিত্রটিই রাজত্ব করছে। সোশ্যাল মিডিয়ায় শোরগোল হলেও মানুষ কিন্তু এই ছবিগুলো দেখার জন্যই টিকিট কিনছে। আমাদের দেশ মূলত এমনই।”

তার মতে, রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সফল হয়েছে কারণ এটি তথাকথিত ‘ওক ব্রিগেড’-এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল। অনেক পুরুষ এই ছবির চরিত্রের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছিলেন বলেই এটি বক্স অফিসে ঝড় তুলেছে।

নারীকেন্দ্রিক সিনেমার প্রয়োজনীয়তার কথা বললেও ইন্ডাস্ট্রির পুরুষ অভিনেতাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলেন ইমরান। তিনি অকপটে স্বীকার করেন, “আমাদের ইন্ডাস্ট্রির নায়করা খুব নিরাপত্তাহীনতায় ভোগেন। ‘দ্য ডার্টি পিকচার’-এর মতো ছবি আর ক’জন নায়ক করত? প্রতিটি গল্পেই তারা নিজেদের বিজয় দেখতে চায়। কিন্তু আমি সেসময় ওই কাজটি করেছিলাম কারণ আমার বিষয়বস্তু ভালো লেগেছিল।”

তিনি আক্ষেপ করে বলেন, মুখে বলা যত সহজ, নারীকেন্দ্রিক ছবিতে কাজ করা পুরুষ অভিনেতাদের জন্য ততটা সহজ নয়।

বর্তমান সিনেমার গতিপ্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে ইমরান টেনে আনেন ৭০ ও ৮০-এর দশকের প্রসঙ্গ। তিনি বলেন, “আজ প্রেক্ষাগৃহে যা চলছে, তা খুব স্পষ্ট। দর্শকের এখন একজন অতি-পুরুষালি নায়ক, একজন ভয়ংকর খলনায়ক এবং সেই চেনা ছক বা ক্লিশেগুলোর প্রয়োজন। অমিতাভ বচ্চন বা বিনোদ খান্নার ‘দিওয়ার’ বা ‘ত্রিশূল’-এর মতো ছবিগুলো এই ফর্মুলাতেই সফল হয়েছিল।”

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au