বিনোদন

স্টেবিন-নূপুরের রিসিপশনে সালমান, আবেগে ভাসলেন গায়ক

  • 5:26 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- বলিউডে আবারও আলোচনার কেন্দ্রে সালমান খান। জনপ্রিয় গায়ক স্টেবিন বেন ও অভিনেত্রী নুপুর শ্যানন বিয়ের রিসিপশনে স্বশরীরে উপস্থিত হয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন বলিউডের এ সুপারস্টার। ব্যস্ত সময়সূচির মাঝেও আমন্ত্রণ রক্ষা করে অনুষ্ঠানে হাজির হওয়ায় নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন সালমান।

সম্প্রতি সালমান খানের আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’-এ গান গেয়েছেন স্টেবিন বেন। সেই সূত্রেই গায়কের জীবনের অন্যতম বিশেষ দিনে পাশে দাঁড়ান অভিনেতা। শুধু উপস্থিত থাকাই নয়, সালমানের আগমন পুরো অনুষ্ঠানকে আরো আলোকিত করে তোলে।

অনুষ্ঠানের পর আবেগাপ্লুত স্টেবিন বেন সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খানের সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, “কথার মানুষ, দেশের সবচেয়ে বড় সুপারস্টার হয়েও নিজের মানুষদের জন্য সবসময় হাজির হন। আপনার ভালোবাসা আর আশীর্বাদ আমাদের কাছে অমূল্য। ধন্যবাদ ভাইজান।”

এর আগেও ঘনিষ্ঠজনদের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজের মানবিক ও বিশ্বস্ত চরিত্রের পরিচয় দিয়েছেন সালমান খান। পর্দায় তিনি যেমন সুপারস্টার, বাস্তব জীবনেও তেমনি সম্পর্কের মূল্য দিতে জানেন- এমনটাই মনে করছেন ভক্তরা।

স্টেবিন-নূপুরের বিয়ের আনন্দঘন মুহূর্তে সালমান খানের উপস্থিতি যেন বিনোদন দুনিয়ায় আরো এক ইতিবাচক আলোচনার জন্ম দিলেন তিনি।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au