বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিল ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত: ছাত্র ইউনিয়ন

  • 8:24 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্তকে ইতিহাস মুছে দেওয়ার চক্রান্ত হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের জাতীয় গৌরব মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের ওপর ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। সরকার কার্যকর উদ্যোগ না নিয়ে বরং এসব আক্রমণের প্রচ্ছন্ন সমর্থন জুগিয়েছে বলে অভিযোগ করেন তারা।

নেতারা বলেন, ‘সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি’—এই অজুহাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রায় ১৫ হাজার মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারের ভিডিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এটি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। বিবৃতিতে আরও বলা হয়েছে, তথাকথিত ফ্যাসিবাদী চক্রান্তের অজুহাতে ইতোমধ্যেই মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ সংক্রান্ত একাধিক প্রকল্প বাতিল করা হয়েছে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের স্ববিরোধী অবস্থান স্পষ্ট হয়েছে। মুখে ১৯৭১-কে জাতীয় গৌরব বলে আখ্যা দেওয়ার পরও বাস্তবে সরকার ইতিহাস পরিবর্তন ও ধ্বংসের কর্মকাণ্ডে জড়িত, দাবি করেন তারা।

ছাত্র ইউনিয়ন সরকারকে অবিলম্বে মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এছাড়া, সরকার যদি প্রকল্পের জন্য নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তবে গণচাঁদা উত্তোলনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেয়ারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

উল্লেখ্য, ২০২২ সালে ‘বীরের কণ্ঠে বীরগাথা’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮০ হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকারভিত্তিক তথ্যচিত্র, ৮০ হাজার ইউটিউব কনটেন্ট এবং ১৬টি ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ছিল ৪৯ কোটি ৫৭ লাখ টাকা।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au