বাংলাদেশ

ইসির মনোনয়নের আপিল শুনানিতে হট্টগোল ও উত্তেজনা

  • 11:33 pm - January 17, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
ইসির মনোনয়নের আপিল শুনানিতে হট্টগোল ও উত্তেজনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জানুয়ারি- সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই পরিস্থিতির উদ্ভব হয়। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মানিকগঞ্জ-৩ আসনের বৈধ প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্রের বিরুদ্ধে করা আপিলের শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব বিষয়ে উপস্থিত সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবীদের কাছে ব্যাখ্যা জানতে চায়। আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করতে থাকেন। ব্যাখ্যা গ্রহণের শেষ পর্যায়ে কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য শুনানি মুলতবি ঘোষণা করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশনের সদস্যরা আসন ত্যাগ করার পরপরই মঞ্চের সামনে আপিলের পক্ষে ও বিপক্ষে থাকা আইনজীবীরা জড়ো হন। এ সময় তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং দ্রুত তা উত্তেজনায় রূপ নেয়।

এই পরিস্থিতির মধ্যে ফেনী-৩ আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু সেখানে উপস্থিত বিরোধীদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের বিষয়েও ওইদিন শুনানি নির্ধারিত ছিল। মিন্টুর বক্তব্য ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় অন্য একটি আপিল শুনানির জন্য অডিটরিয়ামে উপস্থিত কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত, যিনি হাসনাত আব্দুল্লাহ নামেও পরিচিত, ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি আব্দুল আউয়াল মিন্টুর বক্তব্যের বিরুদ্ধে আপত্তি তোলেন। এতে পরিস্থিতি আরও উত্তেজনাকর হয়ে ওঠে। আইনজীবীরা আব্দুল আউয়াল মিন্টুকে সেখান থেকে সরিয়ে নিলে তার ছেলে তাবিথ আউয়াল এগিয়ে এসে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিরতির পর শুনানি পুনরায় শুরু হলে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তিনি বলেন, বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু তার সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেছেন। একই সময়ে আরেক আইনজীবী অভিযোগ করেন, কিশোরগঞ্জের একটি আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর সমর্থকরা শুক্রবার (১৬ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন ভবনের সামনে তার মক্কেলকে মারধর করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঘটনাটি কমিশনের নজরে এসেছে এবং এটি অনাকাঙ্ক্ষিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কেউ এ ধরনের আচরণে জড়াবে না। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পক্ষকে নির্বাচনি তদন্ত কমিটির কাছে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au