সর্বশেষ

‘ডন ৩’ ঘিরে নাটকীয় মোড়, শর্ত সাপেক্ষে ফিরতে পারেন শাহরুখ

  • 4:05 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। আইকনিক এই সিরিজের প্রথম দুই কিস্তিতে অভিনয় করেছিলেন শাহরুখ খান। মাঝে দীর্ঘদিন বিরতির পর এবার এর তৃতীয় কিস্তির কাজ শুরু করবেন পরিচালক ফারহান আখতার। ইতোমধ্যে ছবিটি নিয়ে ঘোষণাও দিয়েছেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ‘ডন ৩’-এ শাহরুখের বদলে মুখ্য চরিত্রে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়।

অবশ্য বিষয়টি অধিকাংশ ভক্তই ভালভাবে নেয়নি। দর্শক আইকনিক এই চরিত্রটিতে কিং খানকেই দেখতে চায়। এছাড়া ছবির নায়িকা ও খলনায়ক হিসেবে কারা থাকছেন সেটাও এখনো চূড়ান্ত হয়নি। এতকিছুর মাঝে নতুন করে গুঞ্জন, ‘ডন ৩’-এ ফিরতে পারেন শাহরুখ।

মাসখানেক আগে গুঞ্জন ওঠে, ডন ৩ থেকে সরে যেতে পারেন রণবীর সিং। এর মধ্যেই শাহরুখের ফেরার গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ছবিতে ফিরতে আগ্রহী হলেও একটি শর্ত রেখেছেন। সেটা হল, ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার যদি ‘ডন ৩’-এর সঙ্গে যুক্ত হন, তবেই নাকি শাহরুখ এই ছবিতে কাজ করতে রাজি আছেন। তবে বিষয়টি নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে ছবির নারীপ্রধান চরিত্রে শুরুতে কিয়ারা আদভানির অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে সে সরে দাঁড়ানোয় এবার চরিত্রটিতে কৃতি শ্যাননকে দেখা যেতে পারে বলে জানা গেছে। আর খলনায়ক চরিত্রেও কে বা কারা থাকবেন সেটাও এখনো অনিশ্চিত। তবে বর্তমানে দর্শকের সবচেয়ে বেশি কৌতূহল শাহরুখ খানকে নিয়েই। শেষ পর্যন্ত এ সিনেমায় তিনি ফিরবেন কিনা সেসব নিয়েই এখন দর্শকমহলে যত কৌতূহল।

এই শাখার আরও খবর

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au