বিনোদন

মহুয়ার বায়োপিকে নেপথ্যশিল্পী দেবলীনা

  • 5:31 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- বিতর্ক থামেনি। কটাক্ষও বন্ধ হয়নি। তার মাঝেই এল বড় খবর। মহুয়া রায় চৌধুরীর জীবনীছবিতে নেপথ্যশিল্পী হিসেবে গান গাইছেন দেবলীনা নন্দী। প্রযোজক রানা সরকারের প্রযোজনায় ছবির নায়িকা অঙ্কিতা মল্লিকের ঠোঁটে শোনা যাবে তার কণ্ঠ।

গত শনিবার প্রযোজকের অফিসে প্রকাশ্যে আসে এই ঘোষণা। সাদা পোশাকে হাসিমুখে দাঁড়িয়ে দেবলীনা- যাকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে চলেছে জোর চর্চা।

সম্প্রতি এক অনুষ্ঠানের পর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়ে যায়। হাসপাতাল, ঘুমের ওষুধ, সাংসারিক অশান্তি- সব মিলিয়ে দেবলীনার ব্যক্তিগত জীবন প্রকাশ্যে চলে আসে। পরে গায়িকা নিজেই স্বীকার করেন, মানসিক সমস্যার জন্য মনোবিদের চিকিৎসা চলছে।

এই আবহেই সিনেমার খবর। ফলে প্রশ্ন উঠছেই- এত কিছুর পর এত দ্রুত প্রত্যাবর্তন কি শুধুই কাকতালীয়? সমাজমাধ্যমে অনেকেই কটাক্ষ ছুড়েছেন, জনপ্রিয়তা ফিরে পেতেই নাকি গোটা বিষয়টাই ‘নাটক’!

এই প্রশ্নে একটু থেমে দেবলীনার সাফ জবাব, “নাটক করিনি। এত নাটক করতে পারলে অভিনয়জগতে থাকতাম।”

তবে তিনি স্বীকার করছেন, এত লোক জানাজানি না হলেই বোধহয় ভালো হতো।

ছবিতে মহুয়ার সব গান কি দেবলিনার কণ্ঠে? সে বিষয়ে এখনো নিশ্চিত নন গায়িকা নিজেই। কয়টি গান, রেকর্ডিং কবে, সুরকার কে- কিছুই চূড়ান্ত হয়নি। তবে এই সুযোগকে তিনি এই মুহূর্তে আঁকড়ে ধরেছেন বলেই স্পষ্ট।

প্রযোজক রানা সরকার অবশ্য দেবলীনা বেছে নেয়ার কারণ ব্যাখ্যা করেছেন অন্য ভাবে। তার দাবি, মহুয়ার জীবনের সঙ্গে দেবলিনার জীবনের আশ্চর্য মিল রয়েছে। নীরবে সহ্য করা যন্ত্রণার অভিজ্ঞতা গানের মাধ্যমে ফুটিয়ে তুলতে দেবলিনাই উপযুক্ত।

আর দেবলিনার জনপ্রিয়তাকে কাজে লাগানোর অভিযোগ? প্রযোজকের পাল্টা প্রশ্ন, “জনপ্রিয়তা ব্যবহার করলে ক্ষতি কোথায়?” এমনকি তিনি মজার ছলে বলেও ফেলেছেন, যদি সবটাই ‘নাটক’ হয়ে থাকে, তা হলে আগামী দিনে দেবলিনাকে নিয়েই ছবি বানানো হবে!

সব মিলিয়ে, বিতর্কের ধোঁয়াশার মধ্যেই দেবলিনার জীবনে নতুন অধ্যায়। এই সুযোগ তাকে কোথায় নিয়ে যায়- সেই দিকেই এখন তাকিয়ে ইন্ডাস্ট্রি।

এই শাখার আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ আগষ্ট- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে…

রাহুলের চাপের পর ছররা গুলির ঘটনায় মামলা করল দিল্লি পুলিশ

মেলবোর্ন, ২২ আগষ্ট- ভারতের রাজধানী নয়াদিল্লিতে সংসদ অভিমুখী মিছিল চলাকালে ছররা গুলি ছোড়ার অভিযোগে অবশেষে মামলা করেছে দিল্লি পুলিশ। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে গত…

জ্বালানি সংকটে ভয়াবহ পরিস্থিতি, বাংলাদেশে অর্ধেকের বেশি কারখানায় উৎপাদন বন্ধ

মেলবোর্ন, ২২ আগষ্ট- তীব্র জ্বালানি সংকটে দেশের শিল্পকারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের অর্ধেকের বেশি বস্ত্র ও সুতা উৎপাদনকারী কারখানা পুরোপুরি…

সিলেটে মাজারের দখল নিয়ে রণক্ষেত্র, ওসিসহ আহত ৪০

মেলবোর্ন, ২২ আগষ্ট- সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলাম এলাকায় একটি মাজারের ওয়াকফ এস্টেট, মসজিদ ও প্রায় ৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে দুই পক্ষের…

শীর্ষ সন্ত্রাসীদের জামিন ঠেকাতে না পেরে হতাশ র‍্যাব

মেলবোর্ন, ২২ আগষ্ট- শীর্ষ সন্ত্রাসীদের বারবার গ্রেপ্তারের পর জামিনে মুক্তির ঘটনায় হতাশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। তবে দুর্বল এজাহার বা তদন্তে গাফিলতির কারণে তারা জামিন…

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২২ আগষ্ট- বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au