বাংলাদেশ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে দুই পোড়া মরদেহ

  • 7:33 am - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৭ বার
ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ‘মানসিক ভারসাম্যহীন’ এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অপরটি ছেলে শিশুর হতে পারে। উদ্বেগজনক বিষয় হলো, এর আগেও একই স্থান থেকে একাধিকবার মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পোড়ার কারণে বয়স ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট্য নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রস্রাব করার জন্য পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকে পোড়া মরদেহ দুটি দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি পোড়া থাকায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে এবং কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটি এর আগেও একাধিকবার মরদেহ উদ্ধারের ঘটনায় আলোচনায় এসেছে। গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১১ অক্টোবর রাতে সেখান থেকেই অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আরও এক অজ্ঞাত পুরুষের মরদেহ পাওয়া যায়।

এই তিনটি ঘটনার কোনো ক্ষেত্রেই এখনো নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। একই স্থানে বারবার মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বেড়েছে। পুলিশ বলছে, সাম্প্রতিক ও আগের সব ঘটনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au