বাংলাদেশ

তারেক রহমানের গাড়িতে কাগজ সেঁটে পালিয়ে গেল কে?

মধ্যরাতে রহস্যজনক ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে

  • 1:48 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
তারেক রহমানের নিরাপত্তা ঘিরে নতুন শঙ্কা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে ঢুকে তাঁর চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে একটি ‘রহস্যময়’ কাগজ সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জানুয়ারি) রাতের এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখন পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়ক দিয়ে তারেক রহমানের গাড়িবহর চলার সময় একটি সাদা রঙের হিরো হাংক মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ গাড়ির কাছে চলে আসেন। এরপর তিনি চলন্ত গাড়ির গায়ে একটি কাগজ সেঁটে দিয়ে দ্রুত সরে পড়েন। কাগজটিতে কোনো লেখা ছিল না বলে পুলিশ জানিয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ঘটনার সময় তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) গাড়িবহরের সঙ্গে ছিল। তবে ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। বিষয়টি জানার পর পুলিশ নিজেরাই জিডি করে তদন্ত শুরু করে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনার পরপরই আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, এক বাইকার গাড়ির পাশে এসে কাগজ লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় ওই ব্যক্তির মুখ বা স্পষ্ট পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ বলছে, মোটরসাইকেলের নম্বর শনাক্তসহ আরোহীর পরিচয় বের করতে ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটির পেছনে কোনো হুমকি বা বিশেষ উদ্দেশ্য ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নতুন তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au