বাংলাদেশ

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়ায় রুমিন ফারহানাকে শোকজ

ম্যাজিস্ট্রেটকে হুমকি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ২২ জানুয়ারির মধ্যে জবাব দিতে নির্দেশ

  • 2:31 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া রুমিন ফের বিতর্কে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এক সমর্থককে জরিমানা করাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ নোটিশ জারি করেন। নোটিশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার একটি নির্বাচনী প্রচারণামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিযোগ অনুযায়ী, ওই সমাবেশে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বড় স্টেজ নির্মাণ ও মাইকে রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত সমাবেশ বন্ধের নির্দেশ দেয় এবং এ সময় এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে রুমিন ফারহানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। অভিযোগে বলা হয়েছে, তিনি ম্যাজিস্ট্রেটের প্রতি ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে হুমকিমূলক বক্তব্য দেন। ঘটনাস্থলে উপস্থিত তার কয়েকজন কর্মী-সমর্থকও মারমুখী আচরণ করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর পর সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে চিঠি দেন।

কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দেওয়া, বিচারিক কাজে বাধা সৃষ্টি এবং মব তৈরির মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর স্পষ্ট লঙ্ঘন। বিষয়টি ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশ পাওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে আসনটিতে বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবীবকে সমর্থন দেয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত বছরের ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এই শাখার আরও খবর

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au