বাংলাদেশ

কালীপূজার মেলা অনুষ্ঠানে বাধা, প্রতিবাদে মন্দিরের গেট বন্ধ রেখে পূজা

  • 3:29 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- কুষ্টিয়ার খোকসায় বার্ষিক কালীপূজাকে ঘিরে প্রশাসনের অনুমতি না পাওয়ায় ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা ছাড়াই পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। প্রতিবাদস্বরূপ মন্দির চত্বরের প্রধান গেট তালাবদ্ধ রেখে পূজা পালন করছে মন্দির কর্তৃপক্ষ। ঘটনাটি স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আলোচনার পাশাপাশি ক্ষোভও সৃষ্টি করেছে।

খোকসা উপজেলা সদরের খোকসা কালী দেবীর মন্দিরে কয়েক শত বছর ধরে নিয়মিতভাবে কালীপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজার অংশ হিসেবে মন্দির প্রাঙ্গণে বসত গ্রামীণ মেলা, যা স্থানীয়দের কাছে একটি বড় সামাজিক ও ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে এ বছর ওই মেলার অনুমতি দেয়নি প্রশাসন।

মেলার অনুমতি না পাওয়ায় মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় রোববার (১৮ জানুয়ারি) মধ্যরাত থেকে মন্দির চত্বরের প্রধান ফটক তালাবদ্ধ রেখে কেবল বার্ষিক কালীপূজার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

কালীপূজা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, প্রশাসনের পক্ষ থেকে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। বরং মেলার মাঠ ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাই শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হচ্ছে এবং মেলা মাঠে প্রবেশের প্রধান গেট বন্ধ রাখা হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা নারায়ণ চন্দ্র মালাকার জানান, মেলার মাঠে কোনো দোকান বসানো যাবে না বলে প্রশাসনের নির্দেশ রয়েছে। সে কারণেই মূল গেট বন্ধ রেখে শুধুমাত্র কালীপূজার আয়োজন চলছে।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন বলেন, মেলার অনুমতি দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কেন এ বছর অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে তিনি অবগত নন। তবে মন্দির কর্তৃপক্ষ গেট বন্ধ রাখবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, মন্দির ও পূজায় অংশ নেওয়া ভক্তদের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

মেলা ছাড়াই পূজা আয়োজনের এই ঘটনা খোকসার স্থানীয় সমাজে নতুন করে প্রশাসনিক সিদ্ধান্ত ও ধর্মীয় অনুভূতির ভারসাম্য নিয়ে আলোচনা তৈরি করেছে।

সূত্র: সমকাল

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au