বাংলাদেশ

চার সপ্তাহের জন্য

শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

  • 8:03 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও আদালতের আদেশে তা আপাতত বন্ধ হয়ে গেল।

সোমবার ১৯ জানুয়ারি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে শাকসু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যে অনুমোদন দিয়েছিল, তা চার সপ্তাহের জন্য স্থগিত থাকছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

শুনানি শেষে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, হাইকোর্ট চার সপ্তাহের জন্য শাকসু নির্বাচনের অনুমোদন স্থগিত করেছেন। ফলে নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে না। তিনি জানান, চার সপ্তাহ পর আদালতের নির্দেশনা অনুযায়ী যে কোনো দিন শাকসু নির্বাচন আয়োজন করা যেতে পারে।

এর আগে শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন শিক্ষার্থী এই রিট দায়ের করেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়। আবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। এই অবস্থায় শাকসু নির্বাচন আয়োজন করা আইনসংগত নয় বলে রিটে উল্লেখ করা হয়।

হাইকোর্টের আদেশের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au