নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…
মেলবোর্ন, ১৯ জানুয়ারি- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগের বিনিময়ে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে সাবেক পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে। কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি পনির উদ্দিন আহমেদকে এ সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগে দুদক রাঙ্গা ও পনির উদ্দিনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, সোমবার (১৯ জানুয়ারি) কমিশনের প্রধান কার্যালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে, ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও রাঙ্গা নির্বাচনে অংশগ্রহণের সুযোগের বিনিময়ে পনির উদ্দিন আহমেদকে ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেছেন।
তদন্তের সময় জানা গেছে, পনির উদ্দিন আহমেদ মেসার্স জলিল বিড়ি ফ্যাক্টরি ও হক স্পেশাল (পরিবহন ব্যবসা) নামের দুটি প্রতিষ্ঠানের মালিক। ইসলামী ব্যাংক কুড়িগ্রাম শাখা থেকে ২০১৮ সালের ৩০ অক্টোবর হক স্পেশাল হিসাব থেকে ২০ লাখ টাকা রাঙ্গার ইসলামী ব্যাংক রংপুর শাখায় স্থানান্তর করা হয়। পরে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখা থেকে ২০১৮ সালের নভেম্বর মাসে চার দফায় আরও ১ কোটি ৫০ লাখ টাকা রাঙ্গার সংসদ ভবন শাখায় জমা দেওয়া হয়।
মোট ১ কোটি ৭০ লাখ টাকা ঘুষ প্রদান করা হলেও তা স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এ ঘটনা দণ্ডবিধির ১৬১, ১৬৫ ও ১০৯ ধারার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইন, ২০০৪-এর ৫(২) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এই কারণে দুদক তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে, সন্দেহভাজন সম্পদের তথ্যের ভিত্তিতে মো. মশিউর রহমান রাঙ্গার নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করে তা যাচাই-বাছাই করার সিদ্ধান্তও কমিশন নিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au