বাংলাদেশ

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে: ছাত্রদল নেতা নাছির

  • 11:50 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
আসিফ মাহ্ছমুদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। তিনি বলেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত হবে এবং তার বিচার বাংলাদেশের আইন অনুযায়ী দেশেই সম্পন্ন করা হবে।

সোমবার ১৯ জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশনের সামনে আয়োজিত ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে নাছির উদ্দিন এসব কথা বলেন। তিনি বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে এ বিষয়ে তদন্ত হবে এবং বাংলার মাটিতেই এর বিচার হবে।

নাছির উদ্দিন বলেন, জুলাই ও আগস্টে আপনি একটি ভূমিকা রেখেছেন, নিজেকে নেতৃত্বের জায়গায় উপস্থাপন করেছেন। কিন্তু পরবর্তীতে উপদেষ্টা পদে থেকে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। যারা নিজেদের ছাত্র প্রতিনিধি হিসেবে সামনে এনেছেন, তাদের কাছ থেকেই যদি এ ধরনের দুর্নীতি হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

নির্বাচন কমিশনের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই বাংলাদেশে জামায়াত, শিবির ও রাজাকারদের ক্ষমতায় আনার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। পোস্টাল ব্যালটের মাধ্যমে যদি কোনো গোষ্ঠী ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করে, ছাত্রদল তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই ও আগস্টে যারা নেতৃত্বের দাবি করেছে, যারা নিজেদের সম্মুখসারির যোদ্ধা হিসেবে তুলে ধরেছে, তারাই আজ উপদেষ্টা হয়ে হাজার কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত। এ ধরনের রাজনীতি ও নেতৃত্ব নতুন বাংলাদেশের জন্য হুমকি বলেও মন্তব্য করেন নাছির উদ্দিন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au