বাংলাদেশ

‘ধর্ম অবমাননার’ অভিযোগে দুই শিক্ষক বহিষ্কার, শিক্ষার্থীদের বিক্ষোভে ইউএপি বন্ধ ঘোষণা

  • 3:14 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ২০ জানুয়ারি- ‘ধর্ম অবমাননার’ অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে দুই শিক্ষককে বহিষ্কারের একদিনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) কর্তৃপক্ষ। সোমবার বিকেল তিনটার দিকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এবং শিক্ষার্থীদের ই-মেইলের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে রোববার ১৮ জানুয়ারি সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুই শিক্ষককে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন ব্যাসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীর এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এস এম মহসিন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের একটি অংশ ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় ক্যাম্পাসে অস্থিরতা তৈরি হয়। এর প্রেক্ষিতেই কর্তৃপক্ষ প্রথমে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় এবং পরদিন নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

তবে বহিষ্কৃত দুই শিক্ষক অভিযোগ করেছেন, তাদের বিরুদ্ধে চূড়ান্ত নিপীড়নমূলক আচরণ করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। তাদের দাবি, অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা শুনানি ছাড়াই কর্তৃপক্ষ হঠাৎ করে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়, যা ন্যায়বিচারের পরিপন্থী।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিষয়টি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়। কর্তৃপক্ষের দাবি, বহিষ্কৃত শিক্ষকদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল এবং সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই দ্রুত ব্যবস্থা নিতে হয়েছে।

ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা, শিক্ষকদের বহিষ্কারের প্রক্রিয়া এবং একাডেমিক স্বাধীনতা নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকমহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে তদন্ত ছাড়া শাস্তিমূলক ব্যবস্থা এবং চাপের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au