বাংলাদেশ

ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল ও শামীমা

  • 6:11 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:১১৮ বার
ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।

মেলবোর্ন, ২০ জানুয়ারি- ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, ডিবি তাদের গ্রেপ্তার করেছে বলে থানাকে জানানো হয়েছে।

ডিবির একটি সূত্র জানায়, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ধানমন্ডি, কাফরুল ও সাভার থানায় দায়ের করা একাধিক মামলায় দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই তাদের বিরুদ্ধে শতাধিক পরোয়ানা জারি আছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এর আগে প্রতারণা ও গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেই সময় ইভ্যালি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং হাজার হাজার গ্রাহক প্রতারণার শিকার হওয়ার অভিযোগ করেন।

গ্রেফতারের পর শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বর মাসে জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির পরও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান ছিল এবং সেসব মামলায় আদালত থেকে একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

সাম্প্রতিক সময়ে সেই পরোয়ানাগুলোর ভিত্তিতেই ডিবি নতুন করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে এবং আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

উৎসবের মঞ্চে ঐতিহ্য ও মানবিকতার মেলবন্ধন, ‘মহাশক্তি সম্মান’-এ স্বীকৃতি ২৫ দুর্গাপুজোর

দুর্গাপুজোর ঐতিহ্য, সাংস্কৃতিক অবদান ও সামাজিক দায়বদ্ধতাকে স্বীকৃতি দিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ২৫টি দুর্গাপুজো কমিটিকে ‘মহাশক্তি সম্মান’ দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘উই আর দ্য কমন…

পারিবারিক বন্ধুর হামলায় পা হারালেন অস্ট্রেলিয়ার নারী এমপি, সর্বশেষ যা জানা যাচ্ছে

অস্ট্রেলিয়ায় স্বতন্ত্র নারী সংসদ সদস্য হেলেন হেইন্সকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে রহস্য তৈরি হয়েছে হামলাকারীর পরিচয় ঘিরে। ৬৫ বছর বয়সী এই এমপির ওপর…

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au