২১ আগস্ট গ্রেনেড হামলা: ২২ বছর পরও বিচারের অপেক্ষায় ভুক্তভোগীরা
মেলবোর্ন, ২১ আগষ্ট: ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ২২ বছর পরও নিহতদের স্বজন ও হামলায় আহতরা প্রকৃত অপরাধীদের বিচারের…
মেলবোর্ন, ২০ জানুয়ারি- বাংলাদেশে সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করেছে ভরিপ্রতি ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।
সোমবার গভীর রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভরিপ্রতি ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নতুন দর কার্যকর হবে।
নতুন দরে ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
বাজুস জানায়, দেশীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, সোনার গহনা বিক্রির সময় সরকার নির্ধারিত বাধ্যতামূলক ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়, যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল।
নতুন এই বৃদ্ধির ফলে ২০২৬ সালে এ পর্যন্ত সোনার দাম মোট আটবার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ছয়বার দাম বেড়েছে এবং দুইবার কমেছে। আর ২০২৫ সালে সোনার দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ে এবং ২৯ বার কমে।
সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ২৯১ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দরে ২১ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা।
চলতি বছর এ পর্যন্ত রুপার দাম পাঁচবার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে তিনবার দাম বেড়েছে এবং দুইবার কমেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au