অস্ট্রেলিয়া

মায়ের ভাষায় ভালবাসায়: মেলবোর্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনে প্রস্তুত পুরবী কালচারাল ফাউন্ডেশন

ওটিএন বাংলা মেলবোর্ন এই অনুষ্ঠানকে নিয়ে বিশেষ ফিচার এবং ভিডিও প্রচার করবে

  • 11:01 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:৭২০ বার
পুরবী কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ভাষা ও সংস্কৃতির মিলনমেলা। ছবি: সরবরাহকৃত

মেলবোর্ন, ২০ জানুয়ারি: ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় ভাষা আমাদের পরিচয় ইতিহাস ও আত্মার ঠিকানা সেই চেতনাকে ধারণ করেই মেলবোর্নভিত্তিক পুরবী কালচারাল ফাউন্ডেশন (PCF Inc.) আগামী ২০২৬ সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপনের আয়োজন করেছে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বা থিম হচ্ছে, “মায়ের ভাষায় ভালবাসায়”।

ভিক্টোরিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলা ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে পুরবী কালচারাল ফাউন্ডেশন। সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক এই সংগঠনটি দীর্ঘদিন ধরে স্থানীয় সাংস্কৃতিক স্কুল, কমিউনিটি সংগঠন, সিটি কাউন্সিল এবং রাজ্য ও ফেডারেল সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

ভাষা বৈচিত্র্যের মিলনমেলা

এ বছরও ক্লেটন হলে এ বর্ণাঢ্য আয়োজনে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। ইউনেস্কো ঘোষিত এবং জাতিসংঘ অনুমোদিত এই দিবস বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য, অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়নের বার্তা বহন করে। ২০২৪ সালের বৈশ্বিক থিম “Multilingual education – a pillar of learning and intergenerational learning”—যা বহুভাষিক শিক্ষার গুরুত্ব ও আদিবাসী ভাষা সংরক্ষণের প্রয়োজনীয়তাকে তুলে ধরে—এই আয়োজনেও প্রতিফলিত হবে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করছে মেলবোর্নের দুই স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন ‘সুরলোক’ ও ‘কবিতায়ন’। ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগ্রত করা এবং বহুভাষিকতার সৌন্দর্য তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

মায়ের ভাষায় ভালবাসায়—বাংলা সংস্কৃতির বর্ণিল সন্ধ্যা মেলবোর্নে

বিশেষ অতিথি ও সম্মাননা

কমিউনিটির বিশিষ্টজনদের পাশাপাশি অস্ট্রেলিয়ান ফেডারেল সংসদ সদস্য সিনেটর ড. মিশেল আনন্দ–রাজাহ অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন এবং ২০২৬ সালের স্বীকৃতি পর্বে অংশ নেবেন।

অনুষ্ঠানসূচির মূল আকর্ষণের মধ্যে থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের থিম সং পরিবেশনা, দেশাত্মবোধক ও লোকগীতি, কবিতা আবৃত্তি এবং নৃত্য। বিশেষ আকর্ষণ হিসেবে আরো থাকছে পুরবী কালচারাল ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। স্থানীয় শিল্পী ও লেখকদের অংশগ্রহণ, বাংলাদেশি স্ট্রিট ফুড স্টল এবং ঐতিহ্যবাহী পোশাক ও গয়নার স্টল অনুষ্ঠানটিকে আরো শতভাগ বাঙালিয়ানায় পরিণত করবে বলে আশা করছেন আয়োজকরা।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানের ঠিকানা: 264 Clayton Rd Clayton VIC 3168.

পুরবী কালচারাল ফাউন্ডেশন বিশ্বাস করে বাংলা ভাষা ও সংস্কৃতির এই উদ্‌যাপন অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক পরিসরে নতুন সেতুবন্ধ তৈরি করবে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখবে। আয়োজকেরা সকল কমিউনিটি সদস্য গণমাধ্যম ও সংস্কৃতিপ্রেমীদের এই ঐতিহাসিক আয়োজনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বিস্তারিত জানতে
https://www.un.org/en/observances/mother-language-day
https://en.wikipedia.org/wiki/International_Mother_Language_Day

ওটিএন বাংলা মেলবোর্ন এই অনুষ্ঠানকে নিয়ে বিশেষ ফিচার এবং ভিডিও প্রচার করবে।

এই শাখার আরও খবর

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

ওয়ান নেশনের জনপ্রিয়তা বাড়ায় কর সংস্কারে এগিয়েছে সরকার: অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বীকার করেছেন, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁর সরকারের বিতর্কিত কর সংস্কার উদ্যোগের পেছনে অন্যতম…

অভিবাসীদের বাড়ি বিক্রির প্রস্তাব ঘিরে অস্ট্রেলিয়ায় তীব্র বিতর্ক, মালিকানা সীমিত করতে চান পলিন হ্যানসন

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ায় অভিবাসীদের সম্পত্তি মালিকানা নিয়ে ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলটির নেতা পলিন…

৫ জুলাই তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী কে?

মেলবোর্ন, ৫ জুন- বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান আগামী ৫ জুলাই তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে ঘরোয়া আয়োজনের মধ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au