বাংলাদেশ

কড়াইল বস্তিবাসীর জন্য ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

  • 11:47 pm - January 20, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
মঙ্গলবার বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ জানুয়ারি- রাজধানীর কড়াইল বস্তিতে কাঁচা ঘরে বসবাস করা মানুষদের জন্য পাকা ভবন নির্মাণ করে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কড়াইলের বাসিন্দাদের নামে রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া হবে, যাতে তারা নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন পেতে পারেন।

মঙ্গলবার বিকেলে মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কড়াইলের বাসিন্দাদের উদ্দেশে তারেক রহমান বলেন, তারা দীর্ঘদিন ধরে নানা কষ্টের মধ্যে বসবাস করছেন। এই কষ্ট লাঘব করতে বিএনপি ধাপে ধাপে স্থায়ী সমাধানের পথে যেতে চায়। তিনি বলেন, এখানে বড় বড় বহুতল ভবন নির্মাণ করে প্রতিটি পরিবারের জন্য আলাদা ফ্ল্যাট করা হবে এবং সেই ফ্ল্যাট সংশ্লিষ্ট পরিবারের নামেই রেজিস্ট্রি করে দেওয়া হবে।

কড়াইল বস্তি রাজধানীর সবচেয়ে বড় বস্তি হিসেবে পরিচিত। গত শতকের নব্বইয়ের দশকে তিনটি সরকারি সংস্থার প্রায় ৯৩ একর জমিতে এই বস্তির গড়ে ওঠে। বর্তমানে এখানে প্রায় ৪০ হাজারের মতো ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করছেন।

আবাসন সমস্যার পাশাপাশি কড়াইল এলাকার শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নের কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বস্তিতে বসবাসকারী শিশুদের লেখাপড়ার সুযোগ সীমিত। বিএনপি ক্ষমতায় গেলে এখানে শিশুদের জন্য সুন্দর ও মানসম্মত স্কুল গড়ে তোলা হবে। একই সঙ্গে খেলাধুলার জন্য মাঠ ও উপযুক্ত পরিবেশ তৈরির কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবার বিষয়ে তারেক রহমান বলেন, কড়াইলবাসী যেন চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য না হন, সে জন্য এলাকাতেই ক্লিনিক ও হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করতে চায় এবং পুরো এলাকাকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তারেক রহমান বলেন, ঢাকা-১৭ আসন থেকে তিনি প্রার্থী হয়েছেন এবং কড়াইল বস্তি এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত। প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে।

নির্বাচন ও আচরণবিধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব উদ্যোগ আচরণবিধির আওতায় পড়বে কি না বা কেউ ষড়যন্ত্র করবে কি না, তা তিনি জানেন না। তবে তিনি আল্লাহর ওপর ভরসা রেখে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au