বাংলাদেশ

মিরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৫

  • 4:28 am - January 21, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
মিরপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ১৫। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ জানুয়ারি- রাজধানীর মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের পীরেরবাগ এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, মোবাইল নম্বর ও ছবি সংগ্রহকে কেন্দ্র করে শুরু হওয়া বাকবিতণ্ডা থেকেই সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার দুপুরে। মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জামায়াতের কয়েকজন নারী কর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় স্থানীয় বিএনপির কিছু কর্মীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। কেন ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি কর্মীরা। বিষয়টি নিয়ে তখন উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।

তবে সন্ধ্যার দিকে পীরেরবাগ এলাকার আল মোবারক মসজিদসংলগ্ন এলাকায় আবারও দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা বাড়ে। একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১৫ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ জানায়, আহতদের কারও অবস্থা গুরুতর নয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম বলেন, জামায়াতের কিছু কর্মী ভোটারদের তথ্য সংগ্রহ করছিলেন। স্থানীয়রা এর কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে সেই বিষয়টি কেন্দ্র করেই সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনা নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দাবি করেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে টাকা–পয়সার লেনদেন করছিলেন। বিএনপি নেতাকর্মীরা এতে বাধা দিলে প্রথমে কার্যক্রম বন্ধ করা হলেও পরে আবারও একই কাজ শুরু করা হয়। এ সময় বাধা দিতে গেলে জামায়াতের কর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, ঢাকা–১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের স্ত্রী দুপুরে জামায়াতের নারী কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এরপর সন্ধ্যায় আল মোবারক মসজিদে নামাজ আদায় করতে যাওয়া জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা চালায়। এতে আত্মরক্ষার্থে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au