অস্ট্রেলিয়া

বাংলাদেশে সংখ্যালঘু হত্যা: প্রতিবাদে সিডনির রাস্তায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রচারণা

এই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক সচেতনতা বাড়ানো, অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা এবং বিশ্ববাসীকে বাংলাদেশের সংখ্যালঘু ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে গুরুত্ব দিয়ে ভাবতে আহ্বান জানানো হয়েছে।

  • 5:33 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:৩৯৪ বার
বাংলাদেশের সংখ্যালঘু হত্যার প্রতিবাদে সিডনির রাস্তায় দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রচারণা। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন,২১ জানুয়ারি- অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও সংকটময় গণতন্ত্রের পরিস্থিতি তুলে ধরতে একটি দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সিডনির কেন্দ্রীয় এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশে বসবাসরত জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB)।

আয়োজকদের দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর মানবাধিকার লঙ্ঘন এবং গণতান্ত্রিক ব্যবস্থার অবনতি ঘটছে, যা আন্তর্জাতিক মহলে তুলে ধরাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

এই কর্মসূচিতে একটি চলমান ডিজিটাল বিলবোর্ডসংবলিত গাড়ি সিডনির বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকা অতিক্রম করে। বিলবোর্ডে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা বন্ধ, জাতিগত নিধন বন্ধ, সংখ্যালঘুদের হত্যা বন্ধ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত, চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিসহ নানা বার্তা প্রদর্শন করা হয়।

প্রতিবাদী বিলবোর্ড ট্রাকটি দুপুর ১২টায় সিডনির পার্লামেন্ট হাউস থেকে যাত্রা শুরু করে। দুপুর ১টায় এটি সিডনি অপেরা হাউস এবং দুপুর ২টায় সিডনি টাউন হলে পৌঁছায়। প্রচারিত বার্তাগুলো পথচারী, যাত্রী ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে ।

বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে বিলবোর্ড ট্রাকটি ABC, সেভেন নেটওয়ার্ক ও নেটওয়ার্ক টেনসহ প্রধান গণমাধ্যম কার্যালয়ের আশপাশ দিয়ে অতিক্রম করে জাতীয় পর্যায়ে বিষয়টি তুলে ধরার চেষ্টা করে। পরে বিকেল ৫টা থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে এটি নর্থ সিডনিতে SBS ও নাইনের পাশ দিয়ে যায়। সন্ধ্যায় ট্রাকটি ডিপোতে ফিরে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কমিউনিটি নেতাদের মন্তব্য

OTN Bangla–কে দেওয়া এক মন্তব্যে ড. স্বপন পাল, বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (CPCL)-এর বর্তমান নির্বাহী কমিটির চেয়ারম্যান, বলেন—

“বাংলাদেশ সরকার ধারাবাহিকভাবে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি অস্বীকার করে আসছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আজকের এই সচেতনতামূলক কর্মসূচি মূলত একটি সম্মিলিত আন্তর্জাতিক উদ্যোগের অংশ, যার মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।”

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB) এর পরিচালক, অমল দত্ত, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন—

“বাংলাদেশের ১৩তম জাতীয় নির্বাচন ক্রমেই এমন একটি মোড়ের দিকে এগোচ্ছে, যা গণতান্ত্রিক পুনর্জাগরণের পরিবর্তে জাতিগত ও ধর্মীয় বর্জনকে আরও গভীর করতে পারে এবং এতে দেশের সামাজিক কাঠামো মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে।”

তিনি অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যার মিশন থামানোর আহ্বান জানান। অমল দত্ত আরও জানান, বাংলাদেশে অবস্থানরত তাঁর পরিবার ও স্বজনদের নিরাপত্তা নিয়েও তিনি শঙ্কিত। চলমান সহিংসতা ও ভয়ভীতির পরিবেশ প্রবাসী সংখ্যালঘুদের মধ্যেও গভীর উদ্বেগ সৃষ্টি করছে বলে তিনি উল্লেখ করেন।

আন্তর্জাতিক মনোযোগের আহ্বান

আয়োজকদের মতে, সিডনির এই মোবাইল প্রচারণার উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক সচেতনতা বৃদ্ধি, অস্ট্রেলিয়ার গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা এবং বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের করুন নির্যাতনের অবস্থা ও তাদের নিরাপত্তার প্রয়োজনীয় পদক্ষেপ নেবার বিষয়ে আহ্বান জানানো। তারা এ ধরনের গণ সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনগুলোতেও চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au