বাংলাদেশ

সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা প্রস্তাব বেতন কমিশনের

  • 8:44 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
বাংলাদেশ সরকারের লোগো; ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২১ জানুয়ারি- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোতে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি হতে পারে সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত। এতে ২০তম ধাপে সর্বনিম্ন বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০ হাজার টাকা এবং প্রথম ধাপে সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা। নতুন কাঠামোতেও মোট ধাপ রাখা হচ্ছে ২০টি।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ২১ সদস্যের বেতন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করে সরকার চূড়ান্তভাবে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণ করবে।

বেতন কমিশনের সূত্র জানায়, প্রতিবেদন তৈরির সময় অনলাইনে পরিচালিত জরিপে প্রায় ২ লাখ ৩৬ হাজার মানুষ মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সামগ্রিক জীবনমানের বিষয়গুলো গুরুত্ব দিয়ে এসব মতামত বিবেচনায় নেওয়া হয়েছে।

সুপারিশ অনুযায়ী নতুন বেতনকাঠামো আংশিকভাবে কার্যকর হতে পারে চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। পূর্ণাঙ্গভাবে এটি বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে।

ভাতা কাঠামোতেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বৈশাখী ভাতা বর্তমানে যে ২০ শতাংশ দেওয়া হয়, তা বাড়িয়ে ৫০ শতাংশ করার সুপারিশ করা হয়েছে। এতদিন ১১তম থেকে ২০তম ধাপ পর্যন্ত যাতায়াত ভাতা দেওয়া হলেও নতুন প্রস্তাবে এটি ১০ম ধাপ থেকে ২০তম ধাপ পর্যন্ত দেওয়ার কথা বলা হয়েছে।

চাকরিরতদের পাশাপাশি পেনশনভোগীরাও নতুন কাঠামোয় বাড়তি সুবিধা পেতে পারেন। যেসব পেনশনভোগী মাসে ২০ হাজার টাকার কম পান, তাঁদের পেনশন প্রায় ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে। মাসে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে ৭৫ শতাংশ। আর যাঁরা মাসে ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাঁদের পেনশন বাড়ানোর সুপারিশ করা হয়েছে ৫৫ শতাংশ হারে।

বয়সভিত্তিক চিকিৎসা ভাতাও পুনর্নির্ধারণের প্রস্তাব রয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনধারীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। বর্তমানে বয়সভেদে চিকিৎসা ভাতা ৮ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। প্রস্তাবিত কাঠামোয় ৫৫ বছরের কম বয়সীদের জন্য চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

বাড়িভাড়ার ক্ষেত্রেও ধাপভেদে পার্থক্য রাখা হচ্ছে। প্রথম থেকে দশম ধাপ পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বাড়িভাড়া তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে ১১তম থেকে ২০তম ধাপে বাড়িভাড়ার হার তুলনামূলক বেশি রাখার প্রস্তাব রয়েছে।

বেতন কমিশনের প্রতিবেদন দাখিলের পর সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন গঠনের কাজ চূড়ান্ত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au