বিশ্ব

গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • 2:38 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার
ডোনাল্ড ট্রাম্প

মেলবোর্ন, ২২ জানুয়ারি- ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার প্রশ্নে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জোর দিয়ে বলেছেন, এই কৌশলগত অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশের নেই।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বুধবার দেওয়া বক্তৃতায় ট্রাম্প বলেন, অনেকেই ভেবেছিলেন তিনি গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন। কিন্তু তার ভাষায়, “আমার শক্তি প্রয়োগের প্রয়োজন নেই। আমি তা চাইও না, করবও না।” ব্রিটিশ বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

দাভোসের এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়তি নজর তৈরি হয়। বিশেষ করে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে ট্রাম্পের মন্তব্যকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

বক্তৃতায় গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রসঙ্গকে তুলনামূলকভাবে হালকা করে উপস্থাপন করার চেষ্টা করেন ট্রাম্প। তিনি এটিকে একটি ‘ছোট চাওয়া’ এবং ‘বরফের একটি টুকরো’ বলে উল্লেখ করেন। তার দাবি, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে এলে তা ডেনমার্ক বা ন্যাটো জোটের জন্য কোনো হুমকি তৈরি করবে না।

ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ বা গোষ্ঠী গ্রিনল্যান্ডকে সুরক্ষিত রাখতে পারবে না।” একই সঙ্গে তিনি জানান, গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়ে ডেনমার্ক ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে চান তিনি।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম বছরের অস্থির সময় পার করে দাভোস সম্মেলনে যোগ দেন ট্রাম্প। বিশ্ব অর্থনীতি ও রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনার এই মঞ্চে তার গ্রিনল্যান্ড সংক্রান্ত মন্তব্য আলোচনার কেন্দ্রে চলে আসে।

প্রায় ৫৭ হাজার মানুষের বসবাস গ্রিনল্যান্ডে, যা ভৌগোলিক ও সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। যুক্তরাষ্ট্র সেখানে নিজেদের উপস্থিতি বাড়াতে আগ্রহী। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা সহযোগিতার বিভিন্ন প্রস্তাব দিয়েছেন, ন্যাটো জোটের কয়েকজন শীর্ষ নেতা সতর্ক করেছেন যে ট্রাম্পের এই ‘গ্রিনল্যান্ড কৌশল’ জোটের ভেতরে বিভাজন সৃষ্টি করতে পারে।

ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সামনে দেওয়া বক্তৃতায় ট্রাম্প শেষ পর্যন্ত বলেন, “বিশ্বের নিরাপত্তার জন্য আমরা বরফের একটি টুকরো চাই, কিন্তু তারা সেটি দিতে রাজি নয়।” এই মন্তব্য গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থানকে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au