বাংলাদেশ

আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে

  • 5:53 pm - January 22, 2026
  • পঠিত হয়েছে:৭১ বার
ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ জানুয়ারি- ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শুরুতে ঢাকা কলেজের ভেতরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ দুই দফা টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিরপুর সড়কের নিউমার্কেট অংশজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে পুলিশের দিকে ইট ও পাটকেল ছুড়তে থাকে। এ সময় সায়েন্সল্যাব এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে নিউমার্কেট থেকে মিরপুরমুখী সড়কেও যান চলাচল বন্ধ থাকে, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই দিনে ঢাকা কলেজের অন্তত সাতজন শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন। তাদের দাবি, আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ধারালো অস্ত্র ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব হামলা চালিয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এর আগেও দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরের ৯ নভেম্বর সংঘর্ষের পর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে একটি মৌখিক শান্তিচুক্তি হয়। ওই সময় উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আর কোনো ধরনের সংঘর্ষে জড়াবেন না বলে প্রতিশ্রুতি দেন।

কিন্তু সেই শান্তিচুক্তির এক মাস না পেরোতেই আবারও সহিংসতার ঘটনা ঘটল। শিক্ষার্থীদের দাবি, চুক্তি ভঙ্গ করে আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী নতুন করে উত্তেজনা সৃষ্টি করে এবং হামলায় জড়িয়ে পড়ে। এর জের ধরেই শেষ পর্যন্ত পুলিশের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা পুরোপুরি কাটেনি বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au