বাংলাদেশ

এবারও জামিন পেলেন না সাংবাদিক আনিস আলমগীর

  • 3:32 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:৩০০ বার
সাংবাদিক আনিস আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি-  রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার জজ আদালত। বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে তিনি দাবি করেন, সাংবাদিক আনিস আলমগীর সম্পূর্ণ নির্দোষ এবং হয়রানিমূলক উদ্দেশ্যেই তাকে এই মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন। বরং একজন সুপরিচিত সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। আইনজীবীর যুক্তি ছিল, মামলার এজাহারে তার নাম থাকলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধের প্রমাণ নেই এবং মামলার ধারাগুলো তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এসব যুক্তিতে আদালতের কাছে জামিন প্রার্থনা করা হয়।

তবে রাষ্ট্রপক্ষ আসামির জামিনের বিরোধিতা করে জানায়, মামলাটি রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর অভিযোগের ওপর ভিত্তি করে দায়ের করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৪ ডিসেম্বর ‘জুলাই রেভুলেশনারী অ্যালায়েন্স’-এর সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। এতে সাংবাদিক আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। এর আগে ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর তার অনুসারীরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযোগে বলা হয়, আসামিরা ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে নিষিদ্ধ সংগঠনকে পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে প্রপাগান্ডা চালাচ্ছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়, যার ফলে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা উৎসাহিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়াচ্ছে।

আদালতের এই আদেশের পর সাংবাদিক আনিস আলমগীর আপাতত কারাগারেই থাকছেন।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au