Uncategorized

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনের মাঠে স্বতন্ত্র প্রার্থী

  • 1:43 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- জীবননাশের হুমকিতে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ও একজন  স্বতন্ত্র প্রার্থী বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছেন। এই প্রার্থীর মো. ইজাদুর রহমান মিলন। গাজীপুর-৩ আসন থেকে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে শ্রীপুর পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন ইজাদুর রহমান মিলন।

এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ‘এরই মধ্যে মোবাইল ফোনে আমাকে কয়েকবার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সব প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’

ইজাদুর রহমান মিলন ছাত্রজীবনে ছাত্রদলের রাজনীতি করতেন। বহিষ্কৃত হওয়ার আগে তিনি গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন।

দলের নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে দলীয় পদ হারান। একই সঙ্গে দল থেকে বহিষ্কারও করা হয় তাকে। ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

এর আগে তিনি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানও নির্বাচিত হন দুইবার।

 

এই শাখার আরও খবর

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au