বাংলাদেশ

র‍্যাব কর্মকর্তা হত্যার প্রধান আসামির হুংকার, ‘জনবিস্ফোরণ ঘটবে’

‘অভিযানের নামে কাউকে ঢালাওভাবে গ্রেপ্তার করতে দেওয়া হবে না’

  • 4:34 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের নিহত র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ ইয়াসিন আইনশৃঙ্খলা বাহিনীকে হুমকি দিয়ে বলেছেন, কেউ যদি কোনো ঝামেলা করে, তাহলে বড় ধরনের জনবিস্ফোরণ ঘটবে। যার দায়ভার প্রশাসনকে নিতে হবে।

শুধু তাই নয়, তার আরও দাবি, অভিযানের নামে কাউকে ঢালাওভাবে গ্রেপ্তার করতে দেওয়া হবে না। কাউকে ধরতে হলে অভিযানের আগে আসামির নাম-ঠিকানা জানাতে হবে।

বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন হুমকি দেন মোহাম্মদ ইয়াসিন। এই ভিডিও ধারণ করা হয় বুধবার বিকেলে জঙ্গল সলিমপুরের আলীনগরে ইয়াসিনের কার্যালয়ে।

আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হুমকি দিয়ে তিনি বলেন, ‘ক্রাইমের ফান্দে পাড়া দিয়া কেউ যদি কোনো ঝামেলা করে, এতে কিন্তু বড় ধরনের পাবলিক বিস্ফোরণ ঘটবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি এই এলাকায় হয়, এতে কিন্তু জনবিস্ফোরণ ঘটবে। এই জনবিস্ফোরণের দায়ভার প্রশাসনকে নিতে হবে।’

ওই ভিডিওতে প্রায় ২৯ মিনিট বক্তব্য দেন ইয়াসিন। নিজে সন্ত্রাসী নন দাবি করে বলেন, ‘জঙ্গল সলিমপুরের জায়গা তাদের কেনা করা সম্পত্তি। সেখান থেকে তাদের কেউ উচ্ছেদ করতে পারবে না। এর আগে সাবেক এক জেলা প্রশাসক জঙ্গল সলিমপুরে উচ্ছেদ করতে গিয়ে নিজেই এখন উধাও হয়ে গেছেন।’

জঙ্গল সলিমপুরে গত সোমবার পরিচালিত র‍্যাবের অভিযান নিয়েও প্রশ্ন তুলে মোহাম্মদ ইয়াসিন, বলেন, ‘র‍্যাব সদস্যরা কেন অভিযান পরিচালনা করেছেন, তা তদন্ত করতে হবে। এই এলাকায় অস্থিরতার জন্য দায়ী চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন।’

গত সোমবার জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া।

সেই ঘটনায় বুধবার রাতে সীতাকুণ্ড থানায় মামলা করে র‍্যাব। এতে প্রধান আসামি করা হয় মোহাম্মদ ইয়াসিনকে। মামলায়  মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

ওই মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র‌্যাবের আটক করা এক আসামিকে। চার র‌্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে।

মোহাম্মদ ইয়াসিনের এমন হুমকির সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ইয়াসিন তার আলীনগরের কার্যালয়ে বসে এই বক্তব্য দিয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au