বিশ্ব

বেসরকারি বিনিয়োগে তেল খাত উন্মুক্ত করছে ভেনেজুয়েলা

  • 10:45 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- ভেনেজুয়েলা তাদের তেল খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করার পথে বড় একটি পদক্ষেপ নিয়েছে। দেশটির আইনপ্রণেতারা এ সংক্রান্ত একটি প্রস্তাবে প্রাথমিক অনুমোদন দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বড় জ্বালানি কোম্পানিগুলোর ভেনেজুয়েলায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতির তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে জাতীয় সংসদে প্রথম পাঠে বিলটি অনুমোদন পায়। এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান দাবি। ট্রাম্প দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার তেল খাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল করে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশাধিকার দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

প্রস্তাবিত বিল অনুযায়ী, বেসরকারি কোম্পানিগুলোকে স্বাধীনভাবে তেল অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পাঠে বিলটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ভেঙে যাবে। এই নিয়ন্ত্রণ ২০০০ দশকের মাঝামাঝি সময়ে সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজ আরও জোরদার করেছিলেন, যা পরে তার উত্তরসূরি নিকোলাস মাদুরো বহাল রাখেন।

বিলটির পক্ষে সংসদে জোরালো ভূমিকা রেখেছেন মাদুরোর সাবেক উপপ্রধান এবং বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ক্ষমতা গ্রহণের পর থেকেই তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্রুত সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন। বৃহস্পতিবার ট্রাম্প রদ্রিগেজের নেতৃত্বকে ‘খুব শক্তিশালী’ বলে উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ভেনেজুয়েলার তেলের একটি অংশ পাচ্ছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এতে অর্থনৈতিকভাবে লাভবান হবে, কর কমবে এবং ভেনেজুয়েলাও তার ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে ভালো করবে।

একই দিনে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করেছে, লরা এফ ডোগুকে ভেনেজুয়েলার নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে তিনি নিকারাগুয়া ও হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই নিয়োগ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তেল খাত উন্মুক্ত করার এই উদ্যোগ ভেনেজুয়েলার অর্থনীতি পুনরুদ্ধারে কতটা ভূমিকা রাখবে, তা নিয়ে দেশটির ভেতরে ও বাইরে এখন গভীর নজর রাখা হচ্ছে।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au