বিশ্ব

সারি সারি আকাশচুম্বী ভবন তৈরি হবে গাজায়, আরও যেসব পরিকল্পনা সামনে আনলো যুক্তরাষ্ট্র

  • 11:05 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- যুদ্ধবিধ্বস্ত গাজাকে নতুনভাবে গড়ে তোলার একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ‘নিউ গাজা’ নামে এই মাস্টার প্ল্যানে ভূমধ্যসাগরের তীরজুড়ে সারি সারি উঁচু ভবন, আধুনিক আবাসিক এলাকা, শিল্পাঞ্চল, পর্যটন কেন্দ্র এবং নতুন সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের কথা বলা হয়েছে। গাজার প্রায় ২১ লাখ মানুষের জন্য ধাপে ধাপে পুনর্বাসন ও অর্থনৈতিক পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে এতে। খবর জানিয়েছে বিবিসি।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে আয়োজিত এক অনুষ্ঠানে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষিত ‘বোর্ড অব পিস’-এর কার্যক্রম শুরুর কথাও জানান। এই বোর্ডের দায়িত্ব হবে ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটানো এবং গাজার পুনর্গঠন তদারকি করা।

উপস্থাপিত স্লাইডে দেখা যায়, গাজার উপকূলজুড়ে প্রায় ১৮০টি উঁচু ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাফাহ এলাকাকে কেন্দ্র করে তৈরি হবে বড় আবাসিক প্রকল্প, যেখানে এক লাখের বেশি স্থায়ী ঘর, ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৭৫টি চিকিৎসাকেন্দ্র থাকবে। এছাড়া থাকবে কৃষিজমি, শিল্প অঞ্চল, তথ্যপ্রযুক্তি কেন্দ্র, আধুনিক কারখানা, পার্ক ও খেলাধুলার সুবিধা।

অনুষ্ঠানে ট্রাম্প বলেন, গাজাকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে তিনি আশাবাদী। নিজের রিয়েল এস্টেট পটভূমির কথা উল্লেখ করে তিনি বলেন, সমুদ্রের ধারের এই ভূখণ্ডটি সঠিকভাবে ব্যবহার করা গেলে এটি অনেক মানুষের জন্য বড় সুযোগ তৈরি করতে পারে।

ট্রাম্পের জামাতা ও সাবেক উপদেষ্টা জ্যারেড কুশনার জানান, যুদ্ধের ফলে গাজায় প্রায় ৬ কোটি টন ধ্বংসস্তূপ জমেছে এবং সেখানে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহৃত হয়েছে। এসব সরিয়ে পুনর্গঠন শুরু করাই এখন মূল লক্ষ্য। তিনি বলেন, গাজাকে ধাপে ধাপে নতুন করে গড়ে তোলা হবে এবং দুই থেকে তিন বছরের মধ্যেই নিউ রাফাহ এলাকার কাজ শেষ করা সম্ভব।

মাস্টার প্ল্যানে মিশর সীমান্তের কাছে একটি নতুন সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণের কথাও বলা হয়েছে। একই সঙ্গে মিশর ও ইসরায়েল সীমান্তসংলগ্ন একটি বিশেষ নিরাপত্তা অঞ্চল দেখানো হয়েছে, যেখানে গাজা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনীর উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কুশনার জানান, পুনর্গঠনের কাজ চারটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথমে রাফাহ থেকে শুরু করে ধীরে ধীরে উত্তরের দিকে গাজা শহরের দিকে অগ্রসর হওয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে, যেখানে বিভিন্ন দেশ আর্থিক সহায়তার ঘোষণা দেবে এবং বেসরকারি বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।

তবে এই পরিকল্পনা ঘিরে বিতর্কও রয়েছে। অতীতে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়ার এবং গাজাকে পর্যটনকেন্দ্রে রূপান্তরের কথা বলায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা তৈরি হয়েছিল। এ ছাড়া হামাস বরাবরই জানিয়ে এসেছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা অস্ত্র ত্যাগ করবে না। অন্যদিকে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, হামাসকে নিরস্ত্রীকরণে রাজি হতেই হবে, নইলে তাদের জন্য পরিণতি হবে কঠোর।

সব মিলিয়ে ‘নিউ গাজা’ পরিকল্পনাকে একদিকে আশার নতুন রূপরেখা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে এর বাস্তবায়ন ও রাজনৈতিক প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন ও উদ্বেগও বাড়ছে।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au