Uncategorized

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

  • 3:05 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৪ জানুয়ারি-  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) ব্রিটিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া কিছু এলাকায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এফসিডিওর সর্বশেষ ভ্রমণ নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে এবং দেশজুড়ে রাজনৈতিক সভা-সমাবেশ বাড়ছে। এই পরিস্থিতিতে বড় ধরনের জনসমাগম, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং যান চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। ফলে ব্রিটিশ নাগরিকদের চলাচলের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন এবং বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্য। এসব দুর্গম এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এফসিডিও জানিয়েছে, এসব এলাকায় কোনো জরুরি পরিস্থিতি তৈরি হলে যুক্তরাজ্য সরকারের পক্ষে দ্রুত সহায়তা দেওয়া কঠিন হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ করলে ভ্রমণ বীমা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। নারী, প্রতিবন্ধী এবং একা ভ্রমণকারীদের জন্য আলাদা নিরাপত্তা নির্দেশনাও দেওয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের ই-মেইল অ্যালার্টের মাধ্যমে পরিস্থিতির হালনাগাদ তথ্য অনুসরণ এবং জরুরি প্রয়োজনে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও বাংলাদেশে সন্ত্রাসী হামলা ও সহিংসতার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে। সংস্থাটির মতে, নির্বাচনী সময়কে ঘিরে রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলো হামলার চেষ্টা করতে পারে। রেস্তোরাঁ, গণপরিবহন, ভিড়পূর্ণ স্থান, ধর্মীয় উপাসনালয় এবং রাজনৈতিক সমাবেশগুলোতে ঝুঁকি তুলনামূলক বেশি বলে সতর্ক করা হয়েছে। ধর্মীয় সংখ্যালঘু ও ইসলামবিরোধী হিসেবে চিহ্নিত ব্যক্তিরাও লক্ষ্যবস্তু হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এফসিডিও বলেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। এ অবস্থায় বড় জমায়েত এড়িয়ে চলা এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

 

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au