অস্ট্রেলিয়া

মেলবোর্নে সরস্বতী পূজায় ব্যতিক্রমী প্রতিবাদ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতি

  • 3:17 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:৫০০ বার
স্মরণ, নীরবতা ও প্রতিবাদ—মেলবোর্নে সরস্বতী পূজায় মানবতার বার্তা। ছবি: ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- মেলবোর্নে অনুষ্ঠিত সরস্বতী পূজায় এবার দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। ধর্মীয় উৎসবের আনন্দের পাশাপাশি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা উঠে এসেছে পূজামণ্ডপ থেকে। পূজাকে কেন্দ্র করে এক মানবিক ও রাজনৈতিক সচেতনতা প্রকাশ করে স্থানীয় কমিউনিটি।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সংগঠন একত্র হয়ে একটি বৈশ্বিক প্রচারণা শুরু করেছে। এসব সংগঠনের দাবি, অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে সংখ্যালঘু হিন্দুদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা তাদের ভাষায় ‘ধীরে ধীরে চলমান গণহত্যা’র মতো পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি, নিহতদের স্মরণ কর্মসূচি এবং গণমোবিলাইজেশনের অংশ হিসেবে অস্ট্রেলিয়াভিত্তিক সংগঠন অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB) এর আহবানে বেঙ্গলি পূজা এন্ড কালচারাল সোসাইটি অফ ভিক্টোরিয়া আজকে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

বাংলাদেশ পূজা ও সাংস্কৃতিক সংগঠন ভিক্টোরিয়া (BPCSV)-এর সভাপতি প্রদ্যুৎ দে তুহিন বলেন,

“সরস্বতী পূজা আমাদের জ্ঞান, শান্তি ও মানবতার প্রতীক। কিন্তু আজ আমরা যখন পূজা করছি, তখন বাংলাদেশে আমাদের ভাইবোনেরা ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছে। এই প্রতিবাদ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটি মানবাধিকারের পক্ষে আমাদের নৈতিক দায়িত্ব।”

সংগঠনটির সাধারণ সম্পাদক পীযূষ দত্ত বলেন,

“বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে সহিংসতা চলছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই বিশ্ববাসী এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করুক এবং নির্যাতন বন্ধে আন্তর্জাতিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।”

অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেড (AFERMB)-এর পরিচালক ও সুইনবার্ন ইউনিভার্সিটির প্রফেসর ড. জহর ভৌমিক বলেন,

“বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংকট। প্রবাস থেকে আমরা যে প্রতিবাদ জানাচ্ছি, তা বিশ্ব বিবেককে নাড়া দেওয়ার একটি প্রয়াস।”

প্রবাস থেকে প্রতিবাদ, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি। ছবি: ওটিএন বাংলা

প্রতিবাদ সভায় কমিউনিটির সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানান। তারা বাংলাদেশে আটক ও নির্যাতিতদের মুক্তির আহ্বান জানান, বিশেষ করে চিন্ময় প্রভুসহ সকল বন্দির মুক্তির দাবি তোলেন।

একই সঙ্গে তারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পূজার আনুষ্ঠানিকতায় নিহতদের স্মরণে নাম পাঠ, নীরবতা পালন এবং বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আয়োজকদের ভাষায়, এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মানবাধিকার, ন্যায়বিচার এবং সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার পক্ষে একটি নৈতিক অবস্থান।

মেলবোর্নের সরস্বতী পূজায় এই ব্যতিক্রমী প্রতিবাদ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে। ধর্মীয় উৎসবের পাশাপাশি মানবাধিকারের প্রশ্নে সচেতনতা ও আন্তর্জাতিক সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে অনেকেই সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au