বাংলাদেশ

নরসিংদী কারাগারে হিন্দু যুবককে ‘নির্যাতন’ করে হত্যার অভিযোগ

মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন

  • 6:52 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:২৭৪ বার
বাঁধনের পরিবারের সদস্যদের আহাজারি

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- নরসিংদী জেলা কারাগারে বন্দি অবস্থায় বাঁধন (২৭) নামের এক যুবকের মৃত্যুকে ঘিরে তীব্র অভিযোগ তুলেছে তাঁর পরিবার। তাদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে কারা কর্তৃপক্ষ বলছে, বাঁধনের মৃত্যু স্বাভাবিক এবং ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই বিষয়টি পরিষ্কার হবে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে নরসিংদী জেলা কারাগারে বাঁধনের মৃত্যু হয়। তিনি নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়া সেবা সংঘ এলাকার শঙ্কর তারনের ছেলে।

নিহতের স্ত্রী অন্তি অভিযোগ করে বলেন, মৃত্যুর মাত্র দুই দিন আগেও তিনি কারাগারে গিয়ে স্বামীর সঙ্গে কথা বলে এসেছেন। তখন বাঁধন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক ছিলেন। তাঁর জামিনের বিষয়েও কাজ চলছিল বলে জানান তিনি। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ কারা কর্তৃপক্ষ ফোন করে জানায়, বাঁধন অসুস্থ। পরে জেলা হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর স্বামী আগেই মারা গেছেন।

অন্তির ভাষ্য অনুযায়ী, হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার অন্তত এক ঘণ্টা আগেই বাঁধনের মৃত্যু হয়েছে। তিনি অভিযোগ করেন, কারাগারের ভেতরে নির্যাতনের মাধ্যমেই তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। বাঁধনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাঁধনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পশ্চিম কান্দাপাড়া এলাকায় উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা ঘটনাটিকে সন্দেহজনক উল্লেখ করে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে নরসিংদী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হুমায়ুন কবীর অভিযোগ অস্বীকার করে বলেন, পরিবারের পক্ষ থেকে যেসব কথা বলা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন ও অপপ্রচার। তাঁর দাবি, বাঁধনের মৃত্যু স্বাভাবিক এবং ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ পরিষ্কার হবে।

এদিকে, পরিবারের অভিযোগ ও কারা কর্তৃপক্ষের বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ থাকায় ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও পরবর্তী তদন্তের দিকেই এখন তাকিয়ে আছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au