বিশ্ব

বন্দি মুক্তির নতুন চুক্তিতে হামাস ও ইসরাইল

  • 5:19 am - February 26, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

গাজায় বন্দি চার জিম্মি ও শনিবার মুক্তি না পাওয়া ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে হামাস ও ইসরাইল। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনটি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক খবরে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।

হামাস এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, গাজার বন্দি বাকি চারজন জিম্মি এবং শনিবার মুক্তি না পাওয়া ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে তারা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শেষ দফায় মুক্তি পাওয়ার কথা ছিল এমন বন্দিদের মুক্তিতে বিলম্ব হওয়ার সমস্যা সমাধানের একটি চুক্তিতে পৌঁছেছে তারা। তাদের ইসরাইলি বন্দিদের মৃতদেহের সঙ্গে মুক্তি দেওয়া হবে এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংখ্যক ফিলিস্তিনি নারী ও শিশুও মুক্তি পাবে।

এদিকে, কাতারি সংবাদপত্র আল-আরাবি আল-জাদীদ মঙ্গলবার রাতে জানিয়েছে, ইসরাইল অনুরোধ করেছে, জিম্মিদের মৃতদেহ গাজা থেকে মিশরের মাধ্যমে রেড ক্রসের কাছে স্থানান্তর করা হোক।

প্রসঙ্গত, সবশেষ বন্দিবিনিময় চুক্তির আওতায় হামাস ইসরাইলি জিম্মিদের মুক্তি দিলেও ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে না বলে জানিয়ে দেয় তেল আবিব কর্তৃপক্ষ। শনিবার হামাসের হাতে বন্দি অবস্থায় মারা যাওয়া মা শিরি বিবাস এবং তার দুই ছোট সন্তান আরিয়েল এবং কেফিরের মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে ইসরাইলিরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

জাপানে তীব্র তাপপ্রবাহ, ১০৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়াল তাপমাত্রা

মেলবোর্ন, ২১ জুলাই- জাপানে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলের তিনটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা ১০৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করেছে।…

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au