বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃত ১০, নিখোঁজ ৮০

  • 3:57 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে ভূমিধসের জেরে মাটিচাপা পড়ে নিহত হয়েছেন ১০ জন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ৮০ জন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- ইন্দোনেশিয়ায় টানা ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির পশ্চিম জাভা প্রদেশের পাসির লাঙ্গু গ্রামে এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৮০ জন। শনিবার ভোরে পাহাড়ি এলাকায় হঠাৎ করে মাটি ধসে পড়লে পুরো গ্রামটির একাংশ মাটিচাপা পড়ে যায়।

রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ–পশ্চিমে অবস্থিত পাসির লাঙ্গু গ্রামটি পাহাড়ঘেরা এলাকায় অবস্থিত। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের চাপেই পাহাড়ের মাটি সরে গিয়ে এ ভূমিধসের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি মাটির নিচে চাপা পড়ে যায়।

গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান বলেন, এই গ্রামে আগে কখনও এমন দুর্যোগ দেখা যায়নি। ভারী বৃষ্টিতে মাঝে মাঝে নদীর পানি ঢুকলেও ভূমিধসের মতো ঘটনা এই প্রথম। হঠাৎ করেই পাহাড় ভেঙে পড়ায় মানুষ পালানোর সুযোগ পায়নি।

দুর্যোগ মোকাবিলা বাহিনী ও উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে কাজ শুরু করেছে। তবে টানা বৃষ্টি ও কাদামাটির কারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। ফলে উদ্ধার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। উদ্ধারকর্মীরা হাতের যন্ত্র ও ছোট সরঞ্জাম ব্যবহার করে মাটি সরানোর চেষ্টা করছেন।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইন্দোনেশিয়ায় আবহাওয়ার চিত্র দ্রুত বদলে যাচ্ছে। সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তুলনামূলক কম বৃষ্টিপাত হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই সময়ে অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় ও ভূমিধসের ঘটনা বাড়ছে। পশ্চিম জাভা ও রাজধানী জাকার্তাসহ সুমাত্রার বিভিন্ন অঞ্চলেও সাম্প্রতিক মাসগুলোতে একাধিক প্রাকৃতিক দুর্যোগ দেখা গেছে।

স্থানীয় প্রশাসন দুর্গত এলাকায় জরুরি সহায়তা পাঠানোর পাশাপাশি সম্ভাব্য নতুন ভূমিধসের আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস…

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au