সর্বশেষ

অপুর নতুন গ্ল্যামার লুক, তুর্কি নায়িকার সঙ্গে তুলনা

  • 6:23 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনার কেন্দ্রে অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের সাতটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কাড়েন এই জনপ্রিয় চিত্রনায়িকা। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের নানা মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ লিখেছেন, আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ। আবার কেউ মন্তব্য করেছেন, এই লুকে আপনাকে একদম তুর্কি নায়িকার মতো লাগছে। অনেকেই অপুর আত্মবিশ্বাসী উপস্থিতি ও স্টাইলের প্রশংসা করেছেন।

শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী লিখেছেন, নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ। মাত্র ২০ ঘণ্টায় এই পোস্টে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারের বেশি মন্তব্য জমা পড়ে। ৯৩ লাখ অনুসারীর এই ফেসবুক পেজে অপুর জনপ্রিয়তা যে এখনো তুঙ্গে, তা স্পষ্ট হয়ে ওঠে এই প্রতিক্রিয়ায়।

মাঝখানে কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন এবং পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তাঁর নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান, অপু বিশ্বাস জুটির সূচনা হয় কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে। এই জুটি উপহার দিয়েছে প্রায় ৮০টি সফল চলচ্চিত্র। ২০২৪ সালে ছায়াবৃক্ষ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য প্রশংসিত এই নায়িকা আবারও নতুন কাজ নিয়ে বড় পর্দায় দর্শকদের সামনে হাজির হতে প্রস্তুত।

এই শাখার আরও খবর

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au