বাংলাদেশ

গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে কী কী বদল হবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়

  • 8:15 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। এইদিন ভোটাররা আলাদা ব্যালটে ভোট দেবেন। গণভোটে ভোটারদের সামনে মাত্র চারটি বিষয় থাকবে, যেগুলোর বিষয়ে তারা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট প্রদান করবেন।

গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে সারাদেশে গণভোট নিয়ে প্রচারণা শুরু হয়েছে। প্রথমে সরকারের পক্ষ শুধুমাত্র গণভোটের বিষয়ে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছিল। পরে সরাসরি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো শুরু হয়। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রেডিও ও টেলিভিশনে একটি ভিডিও বার্তা দেন, যেখানে তিনি ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।”

সংস্কার কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবনা সাংবিধানিক, এবং ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। যদিও কিছু প্রস্তাবনায় বিএনপি ও অন্যান্য দলের নোট অব ডিসেন্ট রয়েছে। প্রথমে সিদ্ধান্ত ছিল, নোট অব ডিসেন্ট থাকা প্রস্তাবনা মানা হবে না, তবে শেষ পর্যন্ত এ বিষয়ে সমাধান না হওয়ায় সরকার গণভোটের সিদ্ধান্ত নিয়েছে।

গণভোটে ‘হ্যাঁ’ জয় পেলে আগামী সংসদে ৮৪টি ধারা বাস্তবায়ন বাধ্যতামূলক হবে। যদি না জয় পায়, তাহলে জুলাই সনদ কার্যকর হবে না। জয় হলে সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে (নয় মাস) সংশোধন বাস্তবায়ন করবে। না করলে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংশোধনের বিল পাস বলে গণ্য করা হবে।

সরকার গণভোটের ব্যালটে যে চারটি বিষয় যুক্ত করেছে, সেগুলো ভোটারদের জন্য অনেক সময় বোঝা কঠিন। তাই হ্যাঁ বা না ভোটে কোন পরিবর্তন আসবে বা আসবে না, সেটি বিস্তারিত তুলে ধরা হলো।

ভাষা, জাতি ও মৌলিক সংস্কার

বর্তমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। জুলাই সনদ অনুযায়ী, রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। নাগরিকদের জাতিগত পরিচয় বাঙালি থেকে বাংলাদেশি হবে।

সংবিধান সংশোধনে সংসদের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে, গণভোটের প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংবিধানের প্রস্তাবনা-৮,৪৮,৫৬ এবং ১৪২ অনুচ্ছেদ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক হবে।

বর্তমান সংবিধানে ৭-এর ক ও খ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বিধান ছিল, যা জুলাই সনদে বিলুপ্ত করা হয়েছে। সংবিধানের মূলনীতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা থাকলেও জুলাই সনদে তা পরিবর্তিত হয়ে হবে – সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি।

জুলাই সনদে মৌলিক অধিকার ২২টি থেকে সম্প্রসারিত হয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা অন্তর্ভুক্ত হবে।

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী: ক্ষমতা ও ভারসাম্য

বর্তমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা প্রধানমন্ত্রীর স্বাক্ষরে জারি হয়। জুলাই সনদে তা মন্ত্রিসভার অনুমোদন ও বিরোধী দলের উপস্থিতিতে সম্ভব হবে। জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার খর্ব করা যাবে না।

রাষ্ট্রপতি নির্বাচিত হবেন গোপন ব্যালটে সংসদ সদস্যদের ভোটে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগে স্বাধীন হবেন। রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবারের সম্মতি থাকলে।

প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদ বা ১০ বছরের বেশি হবে না। প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারবেন না।

সংসদ, নির্বাচন ও সরকার ব্যবস্থা

জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযুক্ত হবে। সংসদ একক কক্ষে থেকে দ্বিকক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষে ১০০ আসন। উচ্চকক্ষে আসন বণ্টন হবে রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হার অনুযায়ী।

নারীদের সংরক্ষিত আসন ৫০ থেকে ১০০ হবে। ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। এমপিরা বাজেট ও আস্থাবিল ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদের উভয় কক্ষে অনুমোদন বাধ্যতামূলক হবে।

নির্বাচন কমিশন গঠন হবে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল, প্রধানমন্ত্রী ও আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে।

আইন ও বিচার ব্যবস্থায় কী পরিবর্তন?

জুলাই সনদে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ সংশোধন করা হবে। প্রধান বিচারপতি আপিল বিভাগের বিচারক থেকে নিয়োগ পাবেন। হাইকোর্টের বিচারকের সংখ্যা প্রধান বিচারপতির চাহিদা অনুযায়ী নির্ধারিত হবে।

বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা, হাইকোর্টের একাধিক বেঞ্চ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল শক্তিশালী করা এবং নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে দেওয়া হবে।

ন্যায়পাল, সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আলাদা কমিটি গঠনের বিধান থাকবে। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা থাকবে।

আইন সংশোধনে সংস্কার হবে ৩৭টি

৩৭টি আইন/অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংসদীয় কমিটি ও সদস্যদের বিশেষ অধিকার, দায় ও সীমা নির্ধারণ করা হবে।

জনপ্রশাসন সংস্কার কমিশন, সরকারি কর্ম কমিশন (সাধারণ, শিক্ষা, স্বাস্থ্য) গঠনের ব্যবস্থা থাকবে। কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের কথা বলা হয়েছে।

১২ই ফেব্রুয়ারির গণভোটের ব্যালটে এসবের কিছুই থাকবে না; সেখানে মাত্র চারটি ছোট পয়েন্টের মাধ্যমে ভোটারদের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট গ্রহণ করা হবে।

সূত্রঃ বিবিসি বাংলা

এই শাখার আরও খবর

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামালপুরের প্রবাসী যুবক শামীমের

মেলবোর্ন,০৬জুন-সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার এক বাংলাদেশি প্রবাসী যুবক। নিহত শামীম হোসেন (৩২) উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুস…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au