বাংলাদেশ

একাত্তরই বাংলাদেশের অস্তিত্ব, মাথায় তুলে রাখতেই হবে: মির্জা ফখরুল

  • 10:52 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:২৫৪ বার
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জানুয়ারি- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালকে সব সময় মাথায় তুলে রাখতে হবে, কারণ একাত্তরেই বাংলাদেশের অস্তিত্ব নিহিত। বাংলাদেশের জন্ম, স্বাধীনতা ও পরিচয়ের সঙ্গে একাত্তর অঙ্গাঙ্গিভাবে জড়িত।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি বলেন, পাকিস্তান আমলে এ দেশের মানুষের ওপর নির্যাতন, শোষণ ও বঞ্চনা চালানো হয়েছিল। সেই অত্যাচারের কারণেই বাঙালি জাতি আলাদা রাষ্ট্রের দাবি তোলে এবং শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল, যারা হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছিল, তারাই আজ আবার ভোট চাইছে এবং দেশ চালানোর কথা বলছে। তিনি প্রশ্ন রাখেন, যারা দেশকে বিশ্বাস করে না, স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদের হাতে দেশ তুলে দিলে কি দেশের সর্বনাশ হবে না। এ বিষয়টি জনগণকে স্পষ্টভাবে বুঝতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ১৯৭১ সালকে কখনো ভুলতে পারে না এবং ভুলবে না। কারণ একাত্তরের চেতনার মধ্যেই বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি রয়েছে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহাসচিব বলেন, হিন্দু ভাই-বোনদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে যে তারা সংখ্যালঘু এবং তাদের ওপর নির্যাতন হতে পারে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এই দেশে কেউ সংখ্যালঘু নয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগেই বলেছেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক। হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাই এই দেশের সন্তান।

তিনি বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাইকে বুক উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি সব সময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিল এবং থাকবে।

মির্জা ফখরুল প্রতিশ্রুতি দিয়ে বলেন, বিএনপি সব নাগরিকের অধিকার রক্ষায় আপসহীন থাকবে। বিশেষ করে নারী ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় দলটি দৃঢ় অবস্থানে থাকবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এবার নৌকা নেই। নৌকার কান্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। তিনি মন্তব্য করেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকত বলে অনেকেই মনে করেন।

বক্তব্যের শেষাংশে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় সচেতন সিদ্ধান্ত নিতে হবে এবং স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au