অস্ট্রেলিয়া

সিডনিতে অস্ট্রেলিয়া ডে উপলক্ষে টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রীতি ক্রিকেট ও ভলিবল টুর্নামেন্ট

  • 11:02 pm - January 26, 2026
  • পঠিত হয়েছে:৩১৫ বার
সিডনিতে অস্ট্রেলিয়া ডে উপলক্ষে JHAAA-এর আয়োজনে প্রীতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ছবি: শতদল

সিডনি: অস্ট্রেলিয়া ডে উদযাপন উপলক্ষে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর উদ্যোগে সিডনিতে অনুষ্ঠিত হলো এক প্রীতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশ নেয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া দল এবং হিন্দু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া।

উৎসবমুখর পরিবেশে খেলা শুরু হওয়ার আগে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত স্মরণানুষ্ঠান, যা পুরো আয়োজনকে শুধু ক্রীড়ামূলক নয়, বরং গভীর মানবিক অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতায় সমৃদ্ধ করে তোলে।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, খেলাধুলা প্রবাসী জীবনে শুধু বিনোদন নয়, বরং সৌহার্দ্য, বন্ধুত্ব এবং কমিউনিটির ঐক্য সুদৃঢ় করার একটি শক্তিশালী মাধ্যম। তাঁর বক্তব্যের পর বন্ডাই ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু হত্যাকাণ্ডের প্রতিবাদ ও শোক প্রকাশে এক মিনিট নীরবতা পালন করা হয়।

খেলায় ব্যাট হাতে দৃঢ় প্রতিরোধ ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে শক্ত সংগ্রহ গড়ে তোলে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া দল। জবাবে হিন্দু স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আপ্রাণ চেষ্টা করলেও নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে ৩০ রানের ব্যবধানে জয় লাভ করে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া দল এবং ট্রফি নিজেদের করে নেয়। পুরো ম্যাচজুড়ে দর্শকদের মধ্যে ছিল টানটান উত্তেজনা, উচ্ছ্বাস ও পারস্পরিক অভিনন্দনের উষ্ণ আবহ, যা আয়োজনটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলে।

ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি JHAAA পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় একটি ভলিবল টুর্নামেন্ট, যেখানে নারী-পুরুষ ও বিভিন্ন বয়সের সদস্যরা আনন্দের সঙ্গে অংশ নেন। আয়োজকদের মতে, এই পারিবারিক ক্রীড়া আয়োজন প্রবাসী কমিউনিটির মধ্যে আন্তরিকতা, পারস্পরিক বন্ধন এবং স্বাস্থ্যকর বিনোদনের সুযোগ তৈরি করেছে।

হিন্দু স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিপক্ষে জয়লাভ করে JHAAA দল। ছবি: শতদল

অনুষ্ঠান শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজকরা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। তাদের মতে, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং প্রবাসী সমাজে ঐক্য, মানবিকতা ও ইতিবাচক চেতনার এক শক্তিশালী প্রকাশ।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au