বাংলাদেশ

‘জামায়াতের সঙ্গে মিশে যাওয়া ছাড়া এনসিপির আর কোনো ভবিষ্যৎ নেই’

  • 12:02 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:৩৫৩ বার
বান্দরবান প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির সাবেক সদস্যসচিব মোহাম্মদ এরফানুল হক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- জামায়াতের সঙ্গে মিশে যাওয়া ছাড়া এনসিপির সামনে আর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সদ্য পদত্যাগ করা বান্দরবান জেলা নেতা মোহাম্মদ এরফানুল হক। তাঁর ভাষায়, ৫ আগস্টের আন্দোলনের যে চেতনা নিয়ে দলটি যাত্রা শুরু করেছিল, সেখান থেকে সরে এসে এনসিপি এখন সাংগঠনিক ও রাজনৈতিকভাবে গভীর সংকটে পড়েছে।

সোমবার বিকেল সাড়ে তিনটায় বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বান্দরবান আসনে ভিন্ন জেলা থেকে প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় তাঁর কয়েকজন কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এরফানুল হক জানান, তিনি এনসিপির বান্দরবান জেলা সদস্যসচিব ছিলেন এবং গত রোববার আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বান্দরবান আসনে বহিরাগত প্রার্থী দিয়ে এনসিপি স্থানীয় জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এই সিদ্ধান্তের রাজনৈতিক মূল্য দলটিকে নির্বাচনে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বান্দরবানে প্রার্থী মনোনয়ন নিয়ে এনসিপি প্রহসন করছে। অতীতে কোনো নির্বাচনে এই আসনে বহিরাগত প্রার্থী দেওয়া হয়নি। এবার সেই নজির সৃষ্টি করে দলটি বান্দরবানের মানুষের আত্মসম্মানে আঘাত করেছে। তাঁর মতে, একজন জনপ্রতিনিধির জন্ম ও বেড়ে ওঠা সংশ্লিষ্ট এলাকাতেই হওয়া উচিত। অন্য জেলা থেকে আসা কেউ স্থানীয় মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও বাস্তবতা সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না। এই অসম্মানের জবাব বান্দরবানের মানুষ ভোটের মাধ্যমেই দেবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

এরফানুল হক এ সময় ভোটারদের উদ্দেশে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এনসিপির বর্তমান নেতৃত্ব ২০২৪ সালের আগস্টের আন্দোলনের চেতনা থেকে সরে গেছে। তাঁর ভাষায়, দলটি এখন আর তৃণমূলের নয়, বরং বাংলামোটরকেন্দ্রিক কয়েকজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ একটি দলে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, এনসিপি এখন জামায়াতে ইসলামীর সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা করছে। তাঁর মতে, এই পথেও শেষ পর্যন্ত দলটির ভবিষ্যৎ নিশ্চিত হবে না। তবে বর্তমান পরিস্থিতিতে জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা ছাড়া এনসিপির সামনে অন্য কোনো বাস্তব বিকল্পও নেই বলেই তিনি মনে করেন। এসব কারণেই তিনি এনসিপির সব দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি এখনো বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেননি বলে স্পষ্ট করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে বান্দরবান আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি। তবে দলের জেলা আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী বলেন, বাংলাদেশের যে কোনো নাগরিক দেশের যে কোনো আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। আইনগতভাবে এতে কোনো বাধা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা মনোনীত প্রার্থীর পক্ষেই কাজ করছেন বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au