সর্বশেষ

সিরিয়ার বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

  • 1:46 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে রাশিয়া তাদের সামরিক বাহিনী প্রত্যাহার শুরু করেছে। পাঁচজন সিরীয় সূত্রের বরাতে জানা গেছে, কামিশলি বিমানবন্দর থেকে ধাপে ধাপে রুশ সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সিরিয়ার এমন একটি অঞ্চলে রাশিয়ার সামরিক উপস্থিতির অবসান ঘটতে চলেছে, যেখানে কেন্দ্রীয় সরকার বর্তমানে কুর্দি বাহিনীর কাছ থেকে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

২০১৯ সাল থেকে রাশিয়া কামিশলি বিমানবন্দরে সীমিত আকারে সেনা মোতায়েন করে রেখেছিল। এটি ছিল সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটির তুলনায় ছোট একটি সামরিক উপস্থিতি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, ওই দুটি প্রধান ঘাঁটি আপাতত বহাল রাখার পরিকল্পনাই রয়েছে মস্কোর।

প্রেসিডেন্ট আহমেদ আল–শারার নেতৃত্বাধীন সরকারি বাহিনী চলতি মাসে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের কাছ থেকে উত্তর ও পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের বিভক্ত ভূখণ্ডের ওপর আবারও কেন্দ্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পথে এগোচ্ছে দামেস্ক। এই প্রেক্ষাপটেই কামিশলি থেকে রুশ সেনা প্রত্যাহারকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র জানায়, গত সপ্তাহে কামিশলি বিমানবন্দর থেকে রুশ বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া শুরু হয়। একজন সূত্রের ভাষ্য অনুযায়ী, সেনাদের একটি অংশ পশ্চিম সিরিয়ায় স্থানান্তর করা হবে, আর অন্য অংশ রাশিয়ায় ফিরে যাবে অথবা হমেইমিম বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে। সিরিয়ার পশ্চিম উপকূলের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, গত দুই দিনে কামিশলি থেকে রুশ সামরিক যান ও ভারী অস্ত্র হমেইমিমে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে কুর্দি বাহিনী ও সরকারি সেনাদের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি শনিবার আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। যদিও পরিস্থিতি এখনও নড়বড়ে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে রুশ দৈনিক কোমারসান্ত গত সপ্তাহে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিরীয় সূত্রের বরাতে জানায়, কুর্দি বাহিনী সরে যাওয়ার পর সিরীয় সরকার রুশ সেনাদের ওই ঘাঁটি ছাড়তে বলতে পারে, কারণ সেখানে তাদের আর কার্যকর কোনো ভূমিকা নেই।

উল্লেখ্য, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল রাশিয়া। তবে প্রায় ১৪ মাস আগে আহমেদ আল–শারা ক্ষমতায় আসার পর মস্কোর সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছে দামেস্ক। শারা গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আশ্বস্ত করেছিলেন যে, সিরিয়া ও রাশিয়ার মধ্যে অতীতে স্বাক্ষরিত সব চুক্তি সম্মান করা হবে। এই অবস্থান থেকেই ধারণা করা হচ্ছে, সিরিয়ায় রাশিয়ার দুটি প্রধান সামরিক ঘাঁটির ভবিষ্যৎ আপাতত নিরাপদ থাকছে।

সুত্রঃরয়টার্স

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au