সর্বশেষ

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেবে না আইসিসি

  • 2:09 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
টি-২০ বিশ্বকাপের শিরোপা।

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য এল দুঃসংবাদ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ থেকে কোনো সাংবাদিককে এবারের বিশ্বকাপ কাভারের জন্য এক্রিডিটেশন দেয়নি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে মাঠে গিয়ে সংবাদ পরিবেশনের সুযোগ থেকে পুরোপুরি বঞ্চিত হলেন দেশের গণমাধ্যমকর্মীরা।

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত সময়ের মধ্যেই দল ঘোষণা করেছিল। একইভাবে আইসিসির বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও এক্রিডিটেশনের জন্য আবেদন জমা দেন। তবে শেষ পর্যন্ত সেসব আবেদন গ্রহণ করা হয়নি।

সোমবার আইসিসির পক্ষ থেকে ই–মেইলে বাংলাদেশের সাংবাদিকদের জানানো হয়, বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেওয়ায় কোনো বাংলাদেশি ক্রীড়া সাংবাদিককে টুর্নামেন্ট কাভারের অনুমতি দেওয়া যাচ্ছে না। আইসিসির ব্যাখ্যা অনুযায়ী, যেসব দেশের দল বিশ্বকাপে নেই, সেসব দেশের সাংবাদিকদের জন্য মাঠ পর্যায়ের এক্রিডিটেশন দেওয়ার সুযোগ রাখা হয়নি।

উল্লেখ্য, নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে বাংলাদেশ সরকার ভারত সফরে গিয়ে জাতীয় দলকে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। ফলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে হয় বাংলাদেশকে। এর প্রভাব পড়ল সাংবাদিকদের ওপরও।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু খেলোয়াড়দের জন্য নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও নিরাপদ নয়। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ দলের অনুপস্থিতি এবং আইসিসির সিদ্ধান্ত মিলিয়ে বিশ্বকাপের মাঠে সরাসরি উপস্থিত থেকে দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করার সুযোগ এবার আর থাকছে না।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au