খেলা

৮ গোলের বার্সা-অ্যাথলেটিকো রোমাঞ্চ থামল সমতায়

  • 5:21 am - February 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন ছবি: সংগৃহীত

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ প্রতি আক্রমণ—এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে কেউ কাউকে ছাড় দিল না। অ্যাথলেটিকো মাদ্রিদের গোল উদযাপন থামতেই জালের দেখা পেয়ে মেতে উঠেছে বার্সেলোনা। কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ৯৩ মিনিটে গোল হয়েছে আটটি। তবে রোমাঞ্চ চড়ানো ম্যাচটিতে জেতেনি কেউ।

সেমিফাইনালের প্রথম লেগ বসেছিল বার্সার মাঠে। অ্যাথলেটিকো শুরুতেই এগিয়ে যায় ২ গোলে। তবে বেশি সময় এগিয়ে থাকতে পারেনি। প্রথমার্ধেই তিন গোল দেয় বার্সা। শেষ মুহূর্তে ইনজুরি টাইমের গোলে অ্যাথলেটিকো পায় ড্রয়ের দেখা। এপ্রিলের মাঝামাঝি পরের লেগে নামবে দুদল। তার আগে লা লিগায় মার্চের ১৭ তারিখে লড়বে দুই প্রতিদ্বন্দ্বী।

এদিন শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও সেটি ধরে রাখতে পারেনি অ্যাথলেটিকো। পাগলাটে এক ম্যাচের জন্ম দেয় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথম ৬ মিনিটে দিয়েগো সিমিওনের দল পেয়ে যায় দুই গোল। জাল কাঁপান হুলিয়ান আলভারেজ ও আতোয়ান গ্রিজম্যান। বার্সাও তার পর চড়াও হয়ে ১৯ ও ২১ মিনিটে ফেরায় সমতা। একটি করে গোল করেন পেদ্রি ও কুরবাসি।

বিরতির আগে ৪১ মিনিটে তৃতীয় গোল তুলে বার্সাকে আরও সুবিধাজনক জায়গায় নিয়ে যান ইনিগো মার্টিনেজ। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে রবের্ত লেভানডোভস্কি স্কোর ৪-২ করলে ম্যাচটা ঝুঁকে পড়ে বার্সার দিকে। তবে নাটক এখানেই শেষ হয়নি।

৮৪ মিনিটে মার্কোস লরেন্তে স্কোর করেন ৪-৩। তার পর যোগ হওয়া সময়ে বাজিমাত করেন অ্যালেক্সান্ডার সরলথ। তার গোলেই হার এড়ায় সিমিওনের দল। আট গোলের লড়াইও থামে সমতায়।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au