বাংলাদেশ

সাদ্দাম ইস্যুতে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

যশোর কারাগারের প্রতিহিংসামূলক আচরণের দায় সরকার এড়াতে পারে না

  • 5:36 am - January 27, 2026
  • পঠিত হয়েছে:২৫৬ বার
যৌথ বিবৃতি। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- যশোর কারাগারে আটক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে মৃত স্ত্রী ও সন্তানকে জেলগেটে এনে দেখানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেছেন, বিচারপ্রক্রিয়ার নামে এ ধরনের অমানবিক ও প্রতিহিংসামূলক আচরণের দায় অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনোভাবেই এড়াতে পারেন না। এই ঘটনার জন্য দায়ী সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সোমবার এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, জুয়েল হাসান সাদ্দাম কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নন যে তাঁকে প্যারোলে মুক্তি দিলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতো। এমনকি সেই আশঙ্কা থাকলেও নিকট আত্মীয়ের মৃত্যু হলে শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার বিধান আইনেই রয়েছে। এই ক্ষেত্রে সাদ্দামের রাজনৈতিক মতাদর্শ বা তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ একেবারেই অপ্রাসঙ্গিক। ফলে যেসব সরকারি কর্মকর্তা এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তাঁরা।

বিবৃতিতে আরও বলা হয়, সাদ্দামের স্ত্রীর মৃত্যুর পর তাঁর পরিবার প্যারোলের আবেদন নিয়ে বাগেরহাট জেলা প্রশাসন থেকে শুরু করে যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় পর্যন্ত দৌড়ঝাঁপ করেছে। কিন্তু আমলাতান্ত্রিক উদাসীনতা এবং সাপ্তাহিক ছুটির অজুহাতে কেউই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। এই নিষ্ঠুর ও অমানবিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিশিষ্ট নাগরিকেরা বলেন, বিচারপ্রক্রিয়ার নামে এ ধরনের অবহেলা বা প্রতিহিংসামূলক আচরণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

সরকারের ভূমিকার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, সব ধরনের অন্যায় ও বিচারহীনতার অবসানের ঘোষণা দিয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ঘোষণা কেবল কথার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। জুয়েল হাসানের স্ত্রী ও পুত্রসন্তানের অস্বাভাবিক মৃত্যুর পরও তাঁকে শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি না দেওয়া তারই একটি স্পষ্ট উদাহরণ।

এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, শিরীন পারভিন হক, খুশী কবির, রাশেদা কে চৌধূরী, জেড আই খান পান্না, ইফতেখারুজ্জামান, শহিদুল আলম, সারা হোসেন, তবারক হোসেন, শামসুল হুদা, মো. নুর খান, শাহীন আনাম, অধ্যাপক শাহনাজ হুদা, সামিনা লুৎফা, সুমাইয়া খায়ের, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক জোবাইদা নাসরীন, তাসনিম সিরাজ মাহবুব, আইনজীবী সুব্রত চৌধুরী, ফস্টিনা পেরেইরা, মিনহাজুল হক চৌধুরী, অধ্যাপক ফিরদৌস আজিম, পাভেল পার্থ, সালমা আলী, রেহেনুমা আহমেদ, সায়দিয়া গুলরুখ, ঈশিতা দস্তিদার, সালেহ আহমেদ, পারভেজ হাসেম, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, সাইদুর রহমান, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, আবু আহমেদ ফয়জুল কবির, মাবরুক মোহাম্মদ, মেইনথিন প্রমীলা, হানা শামস আহমেদ ও শাহ-ই-মবিন জিননাহ।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au