অস্ট্রেলিয়া

তীব্র তাপপ্রবাহে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চল বিপর্যস্ত

ভিক্টোরিয়ায় জরুরি দাবানল সতর্কতা

  • 1:47 pm - January 27, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার

মেলবোর্ন, ২৭ জানুয়ারি- দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়াজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ শুরু হয়েছে, যার ফলে ভিক্টোরিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত অবনতির কারণে সংশ্লিষ্ট রাজ্যগুলোতে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার একাধিক জেলায় ‘চরম দাবানল ঝুঁকি’ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়ার দক্ষিণাঞ্চলের অটোয়েজ এলাকায় একটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সেখানে আগুন নেভাতে দমকল বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত তাপমাত্রা, শুষ্ক বাতাস এবং দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে জরুরি ব্যবস্থাপনা বিভাগ।

 

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au